ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছেংগারচর পৌর নির্বাচনে মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীন খোকনের গণসংযোগ জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে প্রেস ক্লাবে জাসাসের ‘সংস্কৃতি আগ্রাসন প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সিংড়ায় কৃষিজমিতে পুকুর খনন বন্ধ ও ৫০ হাজার টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত উখিয়ায় বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার নরসিংদীর শিবপুরে ৮০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই কি উপায় মোস্তফার। লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব সামনে রেখে বারদীতে প্রশাসনের বিশেষ আইন-শৃঙ্খলা সভা পটিয়ায় ঢাকাস্থ পটিয়া সমিতির উদ্যোগে স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন : নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘরের উন্নয়নে ১৯ কোটি টাকার প্রকল্প: এমপি আবুল কালামের উদ্যোগ নারায়ণগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মিলাদ ও দোয়ার আয়োজন শহীদ জিয়া ছিলেন জাতির সংকটে নেতৃত্বের প্রতীক – এনামুল হক এনাম এমপি

ছেংগারচর পৌর নির্বাচনে মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীন খোকনের গণসংযোগ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীন খোকন ব্যাপক গণসংযোগ করেছেন।রবিবার ৩১ মে বিকেলে ছেংগারচর পৌর এলাকার জীবগাঁও, পাঁচগাছিয়া, নিজ ছেংগারচর ও মানিকেরকান্দিসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। এসময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, তরুণ প্রজন্ম ও পথচারীদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।গণসংযোগকালে সারোয়ারুল আবেদীন খোকন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। তিনি বিভিন্ন দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে গিয়ে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। স্থানীয়রা আগ্রহের সঙ্গে তার বক্তব্য শোনেন এবং উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মতামত বিনিময় করেন।গণসংযোগে সারোয়ারুল আবেদীন খোকন বলেন, “আমি একটি আধুনিক, পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও নাগরিকবান্ধব ছেংগারচর পৌরসভা গড়ে তুলতে চাই। পৌরবাসীর প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়েই উন্নয়ন পরিকল্পনা সাজানো হয়েছে।”তিনি আরও বলেন, পৌর এলাকার সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, সুপেয় পানির নিশ্চয়তা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি, তরুণদের কর্মসংস্থান ও খেলাধুলার সুযোগ বৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন। পাশাপাশি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনসম্পৃক্ত পৌর প্রশাসন গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।প্রযুক্তিনির্ভর ও কার্যকর পৌর ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন সম্ভাব্য এই মেয়র প্রার্থী।গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় অনেকেই জানান, দীর্ঘদিন পর কোনো সম্ভাব্য প্রার্থীকে সরাসরি মানুষের কাছে এসে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরতে দেখা গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।সারোয়ারুল আবেদীন খোকন ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সম্মানিত সদস্য। ২০১৬ সালে অনুষ্ঠিত ছেংগারচর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ছিলেন।এ সময় পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ছেংগারচর পৌর নির্বাচনে মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীন খোকনের গণসংযোগ

ছেংগারচর পৌর নির্বাচনে মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীন খোকনের গণসংযোগ

আপডেট সময় : ১১:৩৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬