ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইরানের প্রতিনিধি দল সুইজারল্যান্ডে পৌঁছেছে ডিএসইকে রিয়েল-টাইম সার্ভেইল্যান্স জোরদারের নির্দেশ বিএসইসির রুহুল কবির রিজভীর সঙ্গে এ্যাব নেতাদের সাক্ষাৎ বিকল্প শিক্ষাধারা ও শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়নে সচেতনতা বৃদ্ধিতে আড়াইহাজারে কমিউনিটি ডায়ালগ কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কেবল নিজের পরিবর্তন নয়; রাষ্ট্রকে কী দিতে পারলাম সেটাই মুখ্য বিষয় :ডিসি জাহিদ দায়িত্বে স্বচ্ছতা ও সমন্বয়ের তাগিদ: জেলা উন্নয়ন কমিটির সভায় ডিসি রায়হান কবির ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে কর্মীসভায় আসুদ

কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজার জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন ২০২৬) কক্সবাজার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ সুপার, কক্সবাজারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা তাদের পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা এবং দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার তাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনে প্রয়োজনীয় সমাধান ও কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়। পুলিশ সুপার তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন এবং নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তাদের সম্মাননা প্রদান করেন।

পরে পুলিশ সুপারের কার্যালয়ে মে-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার মাদক, হত্যা, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মানবপাচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।

পুলিশ সুপার দীর্ঘদিন ধরে তদন্তাধীন মামলাগুলো দ্রুত ও সুষ্ঠুভাবে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং গুরুত্বপূর্ণ মামলাগুলোর নিরপেক্ষ ও পেশাদার তদন্ত কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের আস্থা অর্জনে আরও কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইরানের প্রতিনিধি দল সুইজারল্যান্ডে পৌঁছেছে

কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬