ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল ২৮ জুন যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন খাবে প্রায় ৪ লাখ শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: ডিসি রায়হান কবির এইচএসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে চাপ নয়, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দাও:  ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে সওজের দখলকৃত অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার পেকুয়ার যুবককে লিবিয়া থেকে উদ্ধার, দুই বছর পর দেশে ফেরত পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার’স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বরুড়ার সন্তান শাহজাহান উপসহকারী পরিচালক পদে পদোন্নতি লাভ

২৮ জুন যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন খাবে প্রায় ৪ লাখ শিশু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে যশোর জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। এদিন জেলার ৬টি উপজেলা ও যশোর পৌরসভায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৫৪ হাজার ২৬৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যশোর সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্যাম্পেইন বাস্তবায়নে জেলার বিভিন্ন এলাকায় মোট ২ হাজার ৩০১টি কেন্দ্র স্থাপন করা হবে। এর মধ্যে ২ হাজার ২৫৬টি স্থায়ী কেন্দ্র, ৩০টি আউটরিচ কেন্দ্র, ৬টি অতিরিক্ত কেন্দ্র এবং ৯টি মোবাইল/ভ্রাম্যমাণ কেন্দ্র রয়েছে। কর্মসূচি পরিচালনায় ১ হাজার ৩৮ জন সরকারি কর্মী, ৪ হাজার ৪৭৯ জন স্বেচ্ছাসেবকসহ মোট ৫ হাজার ২১৭ জন কর্মী দায়িত্ব পালন করবেন।

লক্ষ্যমাত্রা অনুযায়ী ৬-১১ মাস বয়সী ৪৪ হাজার ৬১২ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ৯ হাজার ৬৫২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

উপজেলাভিত্তিক লক্ষ্যমাত্রার মধ্যে সদর উপজেলায় ৫৩ হাজার, মণিরামপুরে ৫৪ হাজার, ঝিকরগাছায় ৩৮ হাজার ৫০০, চৌগাছায় ৩৫ হাজার, কেশবপুরে ২৮ হাজার ৭০, বাঘারপাড়ায় ২৮ হাজার ৪১২ এবং যশোর পৌরসভায় ২৪ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সদর উপজেলায় ৫টি মোবাইল/ভ্রাম্যমাণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এগুলো হলো আদ-দ্বীন হাসপাতাল, শিশু হাসপাতাল (বসুন্দিয়া), এফপিআই উপশহর, সেনাবাহিনী ও বিমানবাহিনী ক্যাম্প।

এছাড়া যশোর পৌরসভায় রেলস্টেশন, বাসস্টেশন, যশোর কেন্দ্রীয় কারাগার ও বাজার এলাকায় ভ্রাম্যমাণ কেন্দ্র পরিচালিত হবে। যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা জেলার সকল অভিভাবককে নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা ও স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৮ জুন যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন খাবে প্রায় ৪ লাখ শিশু

আপডেট সময় : ০৫:০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬