ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে চাঁদাবাজি ও কুপিয়ে জখম মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেফতার মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন সিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ঘিরে উচ্ছ্বাস : ঢাকায় স্পেন সমর্থক ড. জালাল উদ্দিনের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল ডেঙ্গু প্রতিরোধে জেলা তথ্য অফিসের উদ্যোগ গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সড়ক প্রচার নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের তাগিদ ডিসি রায়হান কবিরের বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে ডিসির কঠোর নির্দেশনা বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন, সভাপতি মহিউদ্দিন মাহমুদ সেক্রেটারি শরীফ সুমন

৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি পটিয়ার ব্যাপটিস্ট চার্চে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া শ্রীমাই ব্রিজ এলাকায় অবস্থিত খ্রিস্টান ধর্মীয় কেন্দ্রীয় প্রতিষ্ঠান ব্যাপটিষ্ট চার্চ দীর্ঘ ৪০ বছরেও সরকারি কিংবা বেসরকারি কোনো উল্লেখযোগ্য আর্থিক সহায়তা ও অবকাঠামোগত উন্নয়নের সুযোগ পায়নি বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক প্রদীশ দাশ।
শনিবার (১৮ জুলাই) চার্চ প্রাঙ্গণে প্রায় ১০০ শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রদীশ দাশ বলেন, “চার দশক ধরে এই চার্চটি ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ পর্যন্ত সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতা কিংবা অবকাঠামোগত উন্নয়নের ছোঁয়া আমরা পাইনি। সীমিত সামর্থ্য নিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।”তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত পরিবেশ গড়ে তুলতে নতুন ভবন, শ্রেণিকক্ষ, শিক্ষা উপকরণ এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
প্রশিক্ষণ কর্মশালায় চার্চের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তা, অভিভাবক এবং স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মশালায় শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, নেতৃত্বের গুণাবলি, সামাজিক দায়বদ্ধতা এবং ধর্মীয় মূল্যবোধ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী ১০০ শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।স্থানীয়রা জানান, পটিয়ার শ্রীমাই এলাকার ব্যাপটিষ্ট চার্চটি দীর্ঘদিন ধরে এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় ও ১৫০ জন শিশুদের পড়ালেখা, সামাজিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত।
তবে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও আর্থিক সহযোগিতার অভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা চার্চটির উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, জনপ্রতিনিধি এবং বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে চাঁদাবাজি ও কুপিয়ে জখম মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি পটিয়ার ব্যাপটিস্ট চার্চে

আপডেট সময় : ০২:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬