ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফে চাঁদাবাজি ও কুপিয়ে জখম মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেফতার মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন সিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ঘিরে উচ্ছ্বাস : ঢাকায় স্পেন সমর্থক ড. জালাল উদ্দিনের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল ডেঙ্গু প্রতিরোধে জেলা তথ্য অফিসের উদ্যোগ গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সড়ক প্রচার নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের তাগিদ ডিসি রায়হান কবিরের বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে ডিসির কঠোর নির্দেশনা বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন, সভাপতি মহিউদ্দিন মাহমুদ সেক্রেটারি শরীফ সুমন

প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া: প্রতিমন্ত্রী- হেলাল উদ্দিন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করার মাধ্যমে বৈষম্যহীন মর্যাদাশালী বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, বর্তমান সরকার এদেশের জনগণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের প্রকৃত মালিক হিসেবে তাদের স্বীকৃতি দিতে চায়। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে পৃথিবীব্যাপী বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করব।আজ শনিবার (১৮ জুলাই) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্য মাদার্শা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কর্তৃক আয়োজিত চট্টগ্রাম-৫ সংসদীয় আসনের পানিবন্দী মানুষের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী কড়া বার্তা দিয়ে বলেন, আপনাদেরকে জনগণের সেবক হতে হবে। সরকারের উন্নয়ন কাজ করতে হলে বসে থাকার সুযোগ নেই, প্রতিটি মুহূর্তকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। আগামী পাঁচ বছর আমরা বাংলাদেশের দৃশ্যমান ও উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাতে চাই। বিশেষ করে চট্টগ্রামে যেভাবে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে, তা একদিন ইতিহাস হয়ে থাকবে। যেখানে দেশের স্বার্থ জড়িত, সেখানে কারো সাথে কোনো আপোষ করা হবে না।
এসময় তিনি চট্টগ্রামের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জোর দিয়ে বলেন, পানির স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে হলে নদী-নালা এবং খাল-বিলের পানির চলাচল যেকোনো মূল্যে সচল রাখতে হবে।হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এর আগে দিনের কর্মসূচিতে প্রতিমন্ত্রী হাটহাজারীর গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ চত্বরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্যে পূর্ববর্তী সরকারের তীব্র সমালোচনা করে বলেন, আগের সরকার ভোটের রাজনীতি না করে খুন, গুমের মাধ্যমে দীর্ঘ ১৭ বছর ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিল। তারা জেল, জুলুম ও নির্যাতন চালিয়ে দেশের প্রশাসন ও বিচার বিভাগকে স্থবির ও অকেজো করে দিয়েছিল।তিনি আরো বলেন,আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সরকার ২০২৬ সালের ফেব্রæয়ারির নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে ২১৪ টি আসনে জয় লাভ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। এটি সম্পূর্ণ জনগণের সরকার। এ দেশের দারিদ্র্য জনগোষ্ঠীর প্রত্যেকের আয় বাড়ানো এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করাই আমাদের মূল লক্ষ্য।
বক্তব্য শেষে প্রতিতমন্ত্রী বন্যার্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিজ হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে চাঁদাবাজি ও কুপিয়ে জখম মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া: প্রতিমন্ত্রী- হেলাল উদ্দিন

আপডেট সময় : ০২:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬