ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ সমালোচকদের কড়া জবাব ইনফান্তিনোর নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা উখিয়ায় উপজেলা মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত র‍্যাব-১৫ এর অভিযানে হত্যা মামলার আসামি ও ৭ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ২ ঘণ্টা অবরোধ,ইউএনওর আশ্বাসে প্রত্যাহার ২০ বছর পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেফতার পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

র‍্যাব-১৫ এর অভিযানে হত্যা মামলার আসামি ও ৭ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারে পৃথক দুই অভিযানে চাঞ্চল্যকর সুকান্ত হত্যা মামলার এজাহারনামীয় এক আসামি এবং মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জুলাই পৃথক সময়ে অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

প্রথম অভিযানে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে কক্সবাজার সদর থানার বাস টার্মিনাল এলাকা থেকে সমিতিপাড়ার আলোচিত কিশোর সুকান্ত (১৫) হত্যা মামলার ৪ নম্বর এজাহারনামীয় ও পরোয়ানাভুক্ত আসামি বাপ্পি (২০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া (বাগানপাড়া) এলাকার বাসিন্দা মঞ্জুর আলমের ছেলে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।

একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টা ৫ মিনিটে টেকনাফ উপজেলার কান্জরপাড়া এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক ও পরোয়ানাভুক্ত আসামি আবুল কাশেম (৩০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নোয়াপাড়া বটতলী এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, ২০১৮ সালে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত আবুল কাশেমকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বাপ্পিকে কক্সবাজার সদর থানায় এবং আবুল কাশেমকে টেকনাফ মডেল থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৫ জানিয়েছে, সন্ত্রাস, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনের পাশাপাশি আদালতের রায়ে দণ্ডিত পলাতক আসামিদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে তাদের গোয়েন্দাভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ সমালোচকদের কড়া জবাব ইনফান্তিনোর

র‍্যাব-১৫ এর অভিযানে হত্যা মামলার আসামি ও ৭ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৩৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬