ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির যশোরে-৪ আসনের এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক সংস্কার করলেন বিএনপি-ছাত্রদল নেতা কর্মীরা নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন ২ ঘণ্টার মধ্যেই চোর শনাক্ত, দৃষ্টি প্রতিবন্ধী ব্যবসায়ীর মালামাল উদ্ধার সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র হামলা, অপহরণ ও নির্যাতন; দোষীদের গ্রেপ্তারের দাবি টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, চালক আটক মনির হোসেন, যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আবু সাঈদ (২৮) নামে এক ভ্যানচালকের। সোমবার বার (২৭ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে৷ শার্শা বাগআঁচড়া গ্রামের জনসেবা ক্লিনিকের সামনে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পূর্বকোটা গ্রামের তাহাজ্জত আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। পুলিশ জানায়, প্রতিদিনের মতো খালি ভ্যান নিয়ে বাগআঁচড়া বাজারের দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি আকিজ সিমেন্ট কোম্পানির ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আবু সাঈদ ভ্যানসহ সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিকে থামিয়ে চালক মাসুদুর রহমানকে আটক ও পরে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার যাওডুবি গ্রামের কালু বেপারীর ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে নাভারণ হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। যশোরে ক্রেতা সেজে অভিযান,প্যাথিডিনসহ ট্রপিক্যাল মেডিকেলের মালিক আটক নরসিংদীতে অবৈধ কারেন্ট ও রিং জালের বিরুদ্ধে মোবাইল কোটে ৭১ হাজার টাকা জরিমানা।

নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন চাষাড়া ‘বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদ’-এর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত কমিটির সদস্যরা জেলা প্রশাসককে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

সাক্ষাৎকালে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি এলাকার সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, “মাদক ও কিশোর গ্যাং বর্তমান সমাজের বড় চ্যালেঞ্জ। এসব সামাজিক ব্যাধি দূর করতে পঞ্চায়েত কমিটির মতো সামাজিক সংগঠনগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মাদক নির্মূল, কিশোর গ্যাং কালচার প্রতিরোধ এবং সামাজিক পাঠাগার উন্নয়নের মতো জনকল্যাণমূলক কাজে প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা থাকবে।”

পাঠাগার স্থাপন ও সুস্থ ধার সামাজিক কর্মকাণ্ডেও সর্বাত্মক সমর্থনের কথা জানান তিনি।

বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের দিকনির্দেশনামূলক বক্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন।সভাপতি মহিউদ্দিন মাহমুদ , সাধারণ সম্পাদক শরীফ সুমন,উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আইউব আলী , সহসভাপতি সামছুল হক বাচ্চু সহ সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান , দফতর সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ , প্রচার সম্পাদক ফয়সাল আবেদ হিমু,সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান ডিউক, আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল সাকিব, কার্যকরী সদস্য রহমতউল্লাহ লিটন, আজাদ হোসেন এছাড়াও এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির

নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

আপডেট সময় : ০৫:৪৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬