ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক: দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস ইনানীর জুম্মাপাড়া পাহাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রধান অতিথি এমপি শাহজাহান চৌধুরী শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দীন গ্রেপ্তার শিশুকল্যাণ স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় আবুল কাউছার আশার দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও পটিয়ায় মসজিদের জায়গার উপর আদালতের নিষেধাজ্ঞা নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারের পরিদর্শনকালে জনগণের প্রত্যাশা পূরণে আরও দায়িত্বশীল ও স্বচ্ছতার সাথে কাজ করা নির্দেশ প্রদান বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল মেয়ে নারায়ণগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ১০টি চেক বিতরণ

নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারের পরিদর্শনকালে জনগণের প্রত্যাশা পূরণে আরও দায়িত্বশীল ও স্বচ্ছতার সাথে কাজ করা নির্দেশ প্রদান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা জেলা সফরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সার্কিট হাউসে আগমন করেন।

সার্কিট হাউস প্রাঙ্গণে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল বিভাগীয় কমিশনারকে গার্ড অব অনার প্রদান করে।

পরে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বিভাগীয় কমিশনারের সাথে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন।

মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়ন, জনসেবার মান বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সকল কর্মকর্তাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আমাদের আরও দায়িত্বশীল ও স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। মাঠ পর্যায়ের সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে তার সমাধানে দ্রুত উদ্যোগ নিতে হবে।

জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এ সময় নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় বিভাগীয় কমিশনারকে অবহিত করেন। তিনি বলেন, বিভাগীয় কমিশনারের দিকনির্দেশনা অনুযায়ী জেলার সকল দপ্তর আরও গতিশীলভাবে কাজ করবে।

সফরকালে বিভাগীয় কমিশনার জেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করবেন বলে জানা গেছে।

এই সময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলিনুর খান, অতিরিক্ত জেলা প্রশাসক রিনাত ফৌজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সিফাত উদ্দিন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়

নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারের পরিদর্শনকালে জনগণের প্রত্যাশা পূরণে আরও দায়িত্বশীল ও স্বচ্ছতার সাথে কাজ করা নির্দেশ প্রদান

আপডেট সময় : ০৯:০৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬