ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক: দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস ইনানীর জুম্মাপাড়া পাহাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রধান অতিথি এমপি শাহজাহান চৌধুরী শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দীন গ্রেপ্তার শিশুকল্যাণ স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় আবুল কাউছার আশার দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও পটিয়ায় মসজিদের জায়গার উপর আদালতের নিষেধাজ্ঞা নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারের পরিদর্শনকালে জনগণের প্রত্যাশা পূরণে আরও দায়িত্বশীল ও স্বচ্ছতার সাথে কাজ করা নির্দেশ প্রদান বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল মেয়ে নারায়ণগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ১০টি চেক বিতরণ

শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দীন গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার একজন ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটক নাসির উদ্দীন (৫৯) শার্শার বাগুড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এছাড়া তিনি বাগআচড়া-নাভারন-বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার সকালে কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামে অবস্থিত নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয় বলে জানান শার্শা থানার ওসি শামিনুল হক।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নাসির উদ্দীন সম্প্রতি নিজ এলাকায় ফিরে আসেন। গোপন খবরের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান পরিচালনা করে এবং তাকে হেফাজতে নেয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়

শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দীন গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:২৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬