নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণভোটের রায় মেনে নেওয়া, রাষ্ট্র সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেলে ছেংগারচর পৌরসভার ছেংগারচর বাজারে দলীয় নেতাকর্মীরা সমবেত হন। পরে একটি বর্ণাঢ্য র্যালি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুরুজ প্লাজার সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মোবিন। তিনি তার বক্তব্যে গণভোটের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে তিনি একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাশার দেওয়ান এবং উপজেলা সেক্রেটারি মেহেদী হাসান নাজির।
এছাড়াও উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম রবিউল আলম, সেক্রেটারি শাহজালাল প্রধান, মো. মাসুদ সরকার, জাহাঙ্গীর আলম, মো. লিটনসহ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিনিধির নাম 

















