ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়া তোহা মুন্সি হত্যার প্রতিবাদে অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের মানববন্ধন ঢাকা রেঞ্জ ডিআইজি’র পরিদর্শনে সুষ্ঠুভাবে শেষ হলো এএসআই (নিরস্ত্র) নিয়োগের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: মানবিক ডিসি জাহিদ গণভোটের রায় মেনে নেওয়া, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মতলব উত্তরে জামায়াতের বিশাল র‍্যালি আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পটিয়ায় ইসরাফিলের পরিবারকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা ঈদগাঁওয়ে প্রাইভেটকারে ৭৬ কেজি গাঁজা, ৬ মামলার আসামিসহ আটক ২ জনতা ব্যাংকে নিয়মিত পদোন্নতির পাশাপাশি সুপারনিউমারারি পদোন্নতির দাবি আবারও সভাপতি সালাউদ্দিন, নেপালকে আল্টিমেটাম সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া

ঢাকা রেঞ্জ ডিআইজি’র পরিদর্শনে সুষ্ঠুভাবে শেষ হলো এএসআই (নিরস্ত্র) নিয়োগের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ এর দ্বিতীয় দিনের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা শনিবার ঢাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক মোঃ ইকবাল হোসেন।

আজ শনিবার ০১ আগস্ট ২০২৬, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ, মতিঝিল কলোনী কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষার সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা এবং স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ডিআইজি মোঃ ইকবাল হোসেন সকালেই কেন্দ্রে পৌঁছে বিভিন্ন পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন। এ সময় তিনি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীদের সুশৃঙ্খলভাবে পরীক্ষা পরিচালনার প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন ও ফিন্যান্স) এম এ জলিল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) মোঃ সিদ্দিকুর রহমান এবং পুলিশ সুপার, ট্রাফিক ম্যানেজমেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সুলাইমান, পিপিএম-সেবা।

এছাড়া ঢাকা রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তা, রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপার, পরীক্ষা গ্রহণ কমিটির সদস্য এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকা রেঞ্জ পুলিশ জানায়, বাংলাদেশ পুলিশে যোগ্য, দক্ষ ও মেধাবী প্রার্থী নিয়োগের স্বার্থে পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে তারা বদ্ধপরিকর। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নেন।

উল্লেখ্য, এএসআই (নিরস্ত্র) ক্যাডেট নিয়োগ-২০২৬ এর মাধ্যমে দেশের বিভিন্ন জেলা থেকে বাছাইকৃত প্রার্থীদের পুলিশ বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়া তোহা মুন্সি হত্যার প্রতিবাদে অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের মানববন্ধন

ঢাকা রেঞ্জ ডিআইজি’র পরিদর্শনে সুষ্ঠুভাবে শেষ হলো এএসআই (নিরস্ত্র) নিয়োগের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা

আপডেট সময় : ০৪:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬