ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির টেকনাফে ২৫ সিমসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার, এক মাসের কারাদণ্ড সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে নিহত পরিবহন শ্রমিক সোনারগাঁও থানা পুলিশ তৎপর বিভিন্ন অপরাধে গ্রেফতার-২৪ মিথ্যাচারের শিকার প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সচেতন নাগরিক,র ক্ষোভ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

টেকনাফে ২৫ সিমসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার, এক মাসের কারাদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ২৫টি সিমকার্ডসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে উনচিপ্রাং এপিবিএন চেকপোস্ট-১ এলাকায় এ অভিযান চালানো হয়।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহজনকভাবে দ্রুত চলে যাওয়ার সময় জিয়াউর রহমান (২০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১৫টি রবি ও ১০টি এয়ারটেল সিমকার্ডসহ মোট ২৫টি সিম উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জিয়াউর রহমান এসব সিম রোহিঙ্গা ক্যাম্পে খুচরা বিক্রির জন্য নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন বলে জানিয়েছে এপিবিএন।

পরে দুপুর ১টার দিকে তাকে ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের সিআইসি কার্যালয়ে হাজির করা হয়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. রনি আলম নূরের পরিচালিত মোবাইল কোর্টে সরকারি আদেশ অমান্য করে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় অপরাধী সাব্যস্ত হলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সাজা শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিকেল ৩টার দিকে তাকে এপিবিএন স্কটের মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার জিয়াউর রহমান ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের বাসিন্দা। তার পিতার নাম নুরুল আলম। তার এফসিএন নম্বর ২৪৮৬৮৫।

এ ঘটনায় উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি নথিভুক্ত করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির

টেকনাফে ২৫ সিমসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার, এক মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৯:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬