ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির টেকনাফে ২৫ সিমসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার, এক মাসের কারাদণ্ড সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে নিহত পরিবহন শ্রমিক সোনারগাঁও থানা পুলিশ তৎপর বিভিন্ন অপরাধে গ্রেফতার-২৪ মিথ্যাচারের শিকার প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সচেতন নাগরিক,র ক্ষোভ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায় ও মানবিকতার আদর্শ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাসূল (সা.)-এর শিক্ষাকে ধারণ করেই নারায়ণগঞ্জকে শান্তি, সম্প্রীতি ও সাম্যের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে হবে।

আগামীকাল পালিতব্য পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

পুলিশ সুপার বলেন, মহান আল্লাহ তায়ালা মানবজাতির হেদায়েত ও মুক্তির জন্য সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (সা.)-কে ‘রহমাতুল্লিল আলামিন’ হিসেবে প্রেরণ করেছেন। তাঁর প্রতি অগণিত দরুদ ও সালাম।

মহানবী (সা.)-এর আগমনকে মানব ইতিহাসের যুগান্তকারী ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘মহানবী তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র মানবজাতির জন্য ইহকাল ও পরকালের কল্যাণের দূত। তাঁর ওপর নাজিল হয় মানবজাতির পথপ্রদর্শক পবিত্র কুরআন। তাঁর মাধ্যমেই সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার আদর্শে ইসলাম প্রতিষ্ঠিত হয়।

পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী’ – সুরা আল-কলম, আয়াত ৪। মহানবী (সা.) তাঁর অনুপম চরিত্র, আল্লাহর প্রতি অবিচল আনুগত্য এবং ন্যায় ও কল্যাণের শিক্ষার মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের মর্যাদা লাভ করেছেন।

জেলা পুলিশ সুপার বলেন, মহানবী (সা.) জীবনভর সত্য, ন্যায়, ক্ষমা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এতিম, দরিদ্র ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন। নারী, শিশু, প্রতিবেশী ও মেহনতি মানুষের অধিকার সম্পর্কে দিয়েছেন সুস্পষ্ট দিকনির্দেশনা।

বিদায় হজের ভাষণের কথা স্মরণ করে তিনি বলেন, ‘সেখানে তিনি যে মানবিক মর্যাদা, সাম্য, ন্যায় ও পারস্পরিক দায়বদ্ধতার শিক্ষা দিয়েছেন, তা আজও সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়।

এই পবিত্র দিনে তিনি সকলের প্রতি আহ্বান জানান, ‘আসুন, আমরা মহানবী (সা.)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করি। শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তোলার অঙ্গীকার করি।

পরিশেষে তিনি দোয়া করেন, নারায়ণগঞ্জ জেলাসহ বাংলাদেশ ও বিশ্বের সকল মানুষের ওপর আল্লাহর রহমত, বরকত ও শান্তি বর্ষিত হোক।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির

আপডেট সময় : ০৯:৫২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬