ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদগাঁওয়ে আলোচিত ডাকাতির ঘটনায় আটক ১ লুন্ঠিত নগদ টাকা ও ব্যবহৃত দা উদ্ধার যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয়দানকারী মাসুদ ও লাবনী আটক বরুড়ায় চক্ষু চিকিৎসা শিবিরে ৫০০ রোগী, অপারেশনের জন্য নির্বাচিত ৭০ জন দুই বছর পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশী টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, ব্যাটারি উদ্ধার বরুড়ায় দস্যুতার মামলায় বাদী-সাক্ষী নির্ধারণ নিয়ে প্রশ্ন, অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার পুলিশের জাতীয় নিরাপদ সড়ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও সমাবেশ শার্শা ও বেনাপোলে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ একজন গ্রেফতার, পালিয়েছে আরও দুজন

বরুড়ায় চক্ষু চিকিৎসা শিবিরে ৫০০ রোগী, অপারেশনের জন্য নির্বাচিত ৭০ জন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলামঃ কুমিল্লার বরুড়ায় প্রায় ৫০০ চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অস্ত্রোপচারের প্রয়োজন এমন ৭০ জন রোগীর জন্য কুমিল্লার আলেখারচর চক্ষু হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার চিতড্ডা ইসলামিয়া দাখিল মাদরাসায় এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও রোগী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে চিতড্ডা, ঝলম ও আশপাশের এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসাসেবা নেন। আটজন চিকিৎসকের একটি বিশেষজ্ঞ দল এ কার্যক্রমে সেবা প্রদান করে।

কর্মসূচি পরিদর্শন করেন ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সভাপতি ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম। তিনি বলেন, বরুড়া জনকল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে চক্ষু চিকিৎসা, শিক্ষার্থীদের মেধাবৃত্তি, আর্থিক সহায়তা, বন্যার্তদের সহায়তা ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও বরুড়ার মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

চিকিৎসাসেবা নিতে আসা মুরিয়াপাড়া গ্রামের নাজমা আক্তার চোখ দিয়ে পানি পড়া ও কম দেখার সমস্যায় ভুগছিলেন। বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চোখের ড্রপ পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে, চিতড্ডা ইউনিয়নের নাসিমা বেগমের চোখে ছানি শনাক্ত হওয়ায় তাঁর অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়।

আয়োজকরা জানান, অস্ত্রোপচারের জন্য নির্বাচিত প্রায় ৭০ জন রোগীর যাতায়াত, থাকা-খাওয়া, প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও চশমা প্রদানের ব্যবস্থাও করা হয়েছে।

বরুড়া জনকল্যাণ সমিতি, ঢাকার সার্বিক সহযোগিতায় এবং চিতড্ডার সামাজিক সংগঠন বীকনের সহায়তায় কর্মসূচিটির  আয়োজন করা হয়। চিকিৎসাসেবা পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা।

আয়োজনটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ এবং বর্তমান সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।  চিতড্ডার সামাজিক সংগঠন বীকন এর আহবায়ক ও ন্যাশনাল ব্যাংক , বরুড়া  উপজেলা শাখার, শাখা ব্যবস্থাপক মোঃ মহসিন , ব্যাডেম জেনারেল হসপিটালের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট স্বপন কুমার দাস , বড়রুড়া উপজেলা কল্যাণ সমিতি ঢাকার সাবেক সাবেক ও বর্তমান সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া ও জহিরুল হক , সংগঠনের  সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান শিশির , অর্থ বিষয়ক সম্পাদক মনজুর হোসেন পাটোয়ারী , নির্বাহী সদস্য আব্দুল হাই গাজী ও মোঃ মেহেদী হাসান , সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ ইউনুস মিয়া , আজীবন সদস্য ওদুদ মিয়া ও মোহাম্মদ নিজাম উদ্দিনসহ সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকদের ভাষ্য, প্রত্যন্ত এলাকার দরিদ্র ও অসহায় মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এ মানবিক উদ্যোগে সহযোগিতা করেছে চিতড্ডা ইউনিয়নের সামাজিক সংগঠন বীকন । সার্বিক সহযোগিতায় ছিল বরুড়া জনকল্যাণ সমিতি, ঢাকা। আর পুরো চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা।

স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতে বরুড়ার আরও ইউনিয়নে সম্প্রসারিত হবে। এতে অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত আরও অসংখ্য মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসার সুযোগ পাবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদগাঁওয়ে আলোচিত ডাকাতির ঘটনায় আটক ১ লুন্ঠিত নগদ টাকা ও ব্যবহৃত দা উদ্ধার

বরুড়ায় চক্ষু চিকিৎসা শিবিরে ৫০০ রোগী, অপারেশনের জন্য নির্বাচিত ৭০ জন

আপডেট সময় : ০৯:১৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬