ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার-আশুলিয়ার ৮৮ পোশাক কারখানা শুক্রবারও চালু, পরিস্থিতি স্বাভাবিক দ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন গেলেন ১,৬১২ পর্যটক চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ শিক্ষার্থীদের নারকেল গাছ থেকে ডাব চুরি করতে গিয়ে কিশোরের তিন ঘণ্টার বিপত্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছিনতাইকারী সন্দেহে দুই পুলিশ সদস্যকে মারধরের ঘটনা টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের মরদেহ গ্রামের বাড়িতে, পরিবারে শোকের ছায়া বিনামূল্যে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, চাকরির সুযোগসহ আবেদন শুরু রাশিয়া ইরানকে ৯০টি আধুনিক মিসাইল লঞ্চার দিতে চায়, উদ্বেগে যুক্তরাষ্ট্র ২০২৬ সালে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষে নিহত ১০, আহত ১ হাজার ৫৪

চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় এবং চান্দগাঁও ভূমি কার্যালয়ের লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

পুলিশের তথ্য অনুযায়ী, দুটি সরকারি কার্যালয়ের সামনে মোট তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

ওসি মোজাম্মেল হক জানান, এলজিইডি কার্যালয়ের সামনে পড়ার পর পেট্রলবোমাগুলো ভেঙে যাওয়ায় আগুন ধরেনি। চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে পড়া একটি পেট্রলবোমা ৮ থেকে ১০ সেকেন্ড জ্বলার পর নিভে যায়। পরে কার্যালয়ের কর্মচারীরা সেটি নালায় ফেলে দেন।

পুলিশের ধারণা, উড়ালসড়ক থেকে মোটরসাইকেল অথবা গাড়িতে করে পেট্রলবোমাগুলো নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সাভার-আশুলিয়ার ৮৮ পোশাক কারখানা শুক্রবারও চালু, পরিস্থিতি স্বাভাবিক

চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা

আপডেট সময় : ১২:২৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬