ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির যশোরে-৪ আসনের এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক সংস্কার করলেন বিএনপি-ছাত্রদল নেতা কর্মীরা নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন ২ ঘণ্টার মধ্যেই চোর শনাক্ত, দৃষ্টি প্রতিবন্ধী ব্যবসায়ীর মালামাল উদ্ধার সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র হামলা, অপহরণ ও নির্যাতন; দোষীদের গ্রেপ্তারের দাবি টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, চালক আটক মনির হোসেন, যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আবু সাঈদ (২৮) নামে এক ভ্যানচালকের। সোমবার বার (২৭ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে৷ শার্শা বাগআঁচড়া গ্রামের জনসেবা ক্লিনিকের সামনে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পূর্বকোটা গ্রামের তাহাজ্জত আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। পুলিশ জানায়, প্রতিদিনের মতো খালি ভ্যান নিয়ে বাগআঁচড়া বাজারের দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি আকিজ সিমেন্ট কোম্পানির ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আবু সাঈদ ভ্যানসহ সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিকে থামিয়ে চালক মাসুদুর রহমানকে আটক ও পরে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার যাওডুবি গ্রামের কালু বেপারীর ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে নাভারণ হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। যশোরে ক্রেতা সেজে অভিযান,প্যাথিডিনসহ ট্রপিক্যাল মেডিকেলের মালিক আটক নরসিংদীতে অবৈধ কারেন্ট ও রিং জালের বিরুদ্ধে মোবাইল কোটে ৭১ হাজার টাকা জরিমানা।

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান : ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় এসও রোড এলাকায় এই অভিযান চালানো হয়।
‎‎আটক যুবকের নাম মো. ফয়সাল (২২)। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
‎‎পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই-নিঃ) মো. ওয়াসিম আকরাম সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত মাদকবিরোধী টহলে ছিলেন। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আদমজী নতুনবাজার এলাকার ভূঁইয়া টাওয়ারের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তাদের অনুমতি নিয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়।
‎‎অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষী ও কর্তব্যরত পুলিশ সদস্যদের সামনে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন ৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা।
‎ঘটনাস্থলে জব্দ তালিকা প্রস্তুত করে উপস্থিত সকলের স্বাক্ষর নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফয়সাল স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় ইয়াবা বিক্রি করে আসছেন।
‎‎ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) টেবিল ১০(ক) ধারায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন,
‎“মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছি। আটক ফয়সাল একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান : ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

আপডেট সময় : ১২:০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫