ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যশোরে দুই মাদক কারবারি আটক কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পুলিশের অভিযান: ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজিমিজি ধোনো হাজী রোড এলাকায় ভাই ভাই সৌদি টাওয়ারের সামনে থেকে গভীর রাতে ৩০ পিস ইয়াবাসহ মো. সোহেল (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎বুধবার (৯ জুলাই ২০২৫) রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
‎‎গ্রেপ্তারকৃত  যুবকের নাম মো. সোহেল (৩২)। সে মিজিমিজি পশ্চিমপাড়ার বাসিন্দা।
‎অভিযান পরিচালনাকারী সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. গৌরাঙ্গ মন্ডল জানান, “সোহেল ভাই ভাই সৌদি টাওয়ারের সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করে, তবে ধাওয়া করে তাকে আটক করা হয়। তল্লাশির সময় তার পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ৯ হাজার টাকা।”
‎এ সময় অভিযানে আরও অংশ নেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ বজলুর রহমান, কনস্টেবল পাবেল রহমান, কনস্টেবল আশরাফ হোসেন এবং স্থানীয় সাক্ষী মো. নয়ন হোসেন ও মো. জুমন হোসেন।
‎‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন,
‎মাদকবিরোধী অভিযান সবসময় চলমান। মাদক কারবারিদের কোনো ছাড় নেই। এলাকার প্রতিটি তথ্য আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। কেউ অপরাধে জড়ালে তাকে আইনের আওতায় আনা হবে।
‎গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পুলিশের অভিযান: ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৪৫:২১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫