নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খেলার সময় ব্যাটারি চালিত মিশুক রিকশার ধাক্কায় মারজিয়া আক্তার (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি মাইজপাড়া ফয়েজ মার্কেট এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারজিয়া শেরপুর জেলার কান্দি নগর এলাকার মাসুম হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফয়েজ মার্কেটের সামনে শিশুটি খেলা করছিল। হঠাৎ সে রাস্তায় দৌড় দিলে একটি ব্যাটারিচালিত মিশুক রিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে শিশুটি ঘটনাস্থলেই প্রাণ হারায়।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর আলম বলেন, “ফয়েজ মার্কেটের সামনে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিহত শিশুর পরিবার থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।”
শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত এ ধরনের যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণ ও শিশুদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় ছয় বছর বয়সি এক শিশুর মৃত্যু
-
শেখ নিয়াজ মোহাম্মদ বিশেষ প্রতিনিধি - আপডেট সময় : ০৮:১৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- ১৩০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ





















