ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দিদারুল আলম ডিসি জাহিদের উদ্যোগে উৎসবে নতুন সংস্কৃতি: ‘দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের’ বেনাপোল ছোট আঁচড়া গ্রামের ইউনুস হত্যায় এবার সোহেল রানা আটক নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির আসন্ন ঈদুল আজহায় কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সর্বাত্মক প্রস্তুতি: ডিসি মো:রায়হান কবির ইরানের সঙ্গে চুক্তিতে বড় বাধা মোজতবার যোগাযোগ ব্যবস্থা : যুক্তরাষ্ট্র হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ

সোনারগাঁওয়ে ৪ হাজার ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৩৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী ও এক পুরুষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআই (নিঃ) রতন বৈরাগীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মেঘনা টোল প্লাজার সামনে চেকপোস্ট ডিউটি পরিচালনা করছিলেন। ওই সময় কুমিল্লার দিক থেকে আসা একটি SUZUKI মোটরসাইকেল (খুলনা মেট্রো-ল-১৩-৫৩৩৮) থামানোর সংকেত দিলে চালক ও আরোহী পালানোর চেষ্টা করেন। পরে পুলিশি তৎপরতায় এক নারী ও এক পুরুষকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১. আব্দুল মান্নান (৩২), পিতা-আঃ হামিদ, মাতা-ফরিদা বেগম, গ্রাম-জুইদন্ডী, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম।
২. রিয়া মনি (২৫), স্বামী-মোঃ ইউসুফ, গ্রাম-জুইদন্ডী, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম।

তাদের হেফাজত থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে থানায় আনা হয়েছে।

অভিযান পরিচালনাকারী এসআই (নিঃ) রতন বৈরাগী বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশি চালাই। ওই মোটরসাইকেলটি থামানোর সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে আমরা তাদের আটক করি এবং ইয়াবা উদ্ধার করতে সক্ষম হই। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দিদারুল আলম

সোনারগাঁওয়ে ৪ হাজার ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেফতার

আপডেট সময় : ১২:০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫