ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির টেকনাফে ২৫ সিমসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার, এক মাসের কারাদণ্ড সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে নিহত পরিবহন শ্রমিক সোনারগাঁও থানা পুলিশ তৎপর বিভিন্ন অপরাধে গ্রেফতার-২৪ মিথ্যাচারের শিকার প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সচেতন নাগরিক,র ক্ষোভ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

বাজিতপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর বর্ণাঢ্য ফাইনাল খেলা।

ফাইনালে মুখোমুখি হয় নর্দান ওডির ক্লাব বনাম ইউনিভার্সাল ফ্রেন্ডস ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ইউনিভার্সাল ফ্রেন্ডস ক্লাব ২–০ গোলে জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডভোকেট সৈয়দ এহসানুল হুদা, চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দল ও সমন্বয়ক ১২ দলীয় জোট। উদ্বোধক ছিলেন হাজী মোঃ কাজল ভূইয়া এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপি নেতা কাইয়ুম খান হেলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য বদরুল আলম শিপু, জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট শাহ আলম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদ ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুজ্জামান শরীফ, দপ্তর সম্পাদক এডভোকেট আহসানুজ্জামান নাসির, উপজেলা যুবদল সদস্য সচিব আনিসুর রহমান খোকন, যুবদল যুগ্ম আহ্বায়ক ফ্রিডম সোহেল, টুর্নামেন্টের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সদস্য ইসমাইল হোসেন এবং হিলচিয়া ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শহীদুজ্জামান বাবু।

বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলাবদ্ধ করে, মাদক থেকে দূরে রাখে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে। তাই এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির

বাজিতপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:১৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫