ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ এর কর্মসংস্থানের সুযোগ ও সম্প্রসারণ বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা ৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২ বরুড়া বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান: ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থার দাবি নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তি দাবি পাহাড়ি মাটিতে আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের চটপটির ব্যবসার আড়ালে ইয়াবা বাণিজ্যের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী যশোরে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের গণপদত্যাগ আজ শনিবার যশোর সফরে আসছেন বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়া এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধন পটিয়ার ফল উৎসব

তারুণ্যের উৎসব ২০২৫ : নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি :“নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”— এই শ্লোগানকে সামনে রেখে সোনালী ব্যাংক পিএলসি, পাচুড়িয়া শাখা, গোপালগঞ্জ-এর উদ্যোগে “তারুণ্যের উৎসব ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ সেপ্টেম্বর, সোমবার, সকাল ১০টায় পাচুড়িয়া শাখা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তরুণদের শক্তিকে উজ্জীবিত করে উদ্যোক্তা সৃষ্টি ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার উদ্দেশ্যে, ০১–১৫ সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহক সেবা পাক্ষ উদযাপনের অংশ হিসেবে উৎসবটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ প্রিন্সিপাল অফিসের সম্মানিত ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ, যিনি স্বাগত বক্তব্যে তরুণদের ব্যাংকিং খাতের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ নূরুল আলম, সভাপতি, মুন আদর্শ প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ, এস. কে. এম. মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক যুগকথা, গোপালগঞ্জ, এবং গোলাম রব্বানী, দৈনিক সকালের সময়-এর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

সভায় সভাপতিত্ব করেন, সুরেশ বিশ্বাস, ম্যানেজার (SPO), সোনালী ব্যাংক পিএলসি, পাচুড়িয়া শাখা।

অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, অভিভাবক, গ্রাহকসহ শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আয়োজনে তরুণ গ্রাহকদের ব্যাংকের বিভিন্ন আর্থিক সেবা ও আধুনিক ব্যাংকিং বিষয়ে ধারণা প্রদান করা হয়। আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল—
আর্থিক খাতের সেবাসমূহ, ডিজিটাল আর্থিক খাত, ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা ও আর্থিক পরিকল্পনা, সাইবার নিরাপত্তা ও জাল নোট চেনা, ঋণ ও বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন, টেকসই উন্নয়ন।

আয়োজক কর্তৃপক্ষ জানান, তরুণ প্রজন্মকে আর্থিক খাতের সঙ্গে যুক্ত করা, তাদের উদ্যোক্তা হওয়ার পথে উৎসাহিত করা, এবং টেকসই উন্নয়নে সম্পৃক্ত করাই এই উৎসবের মূল লক্ষ্য।

সোনালী ব্যাংক পিএলসি – বিশ্বস্ত ও স্মার্ট ব্যাংকিং সেবা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ এর কর্মসংস্থানের সুযোগ ও সম্প্রসারণ বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা

তারুণ্যের উৎসব ২০২৫ : নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার

আপডেট সময় : ০৬:৪২:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫