ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোবিন্দগঞ্জে ভিজিএফ চাল বিতরণ নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় যশোরে র‌্যাবের হাতে মৃত‍্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেপ্তার বরুড়ায় উৎসবমুখর পরিবেশে ‘গ্রামবাংলা উন্নয়ন ফাউন্ডেশন’-এর ১ম বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন! কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে যশোরের স্বামী স্ত্রী দু’জন নিহত রামগড়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও উন্নয়ন ভাবনায় আলোচনা সভা কুতুবদিয়ায় অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ৫ জেলে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী

টেকনাফে র‍্যাবের অভিযানে শীর্ষ মাদককারবারি আবু তালেব

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান.টেকনাফ: কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছেন বহুল আলোচিত শীর্ষ মাদককারবারি আবু তালেব (৩০)। তিনি দীর্ঘদিন ধরে ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ সাতটি মামলার পলাতক আসামি ছিলেন।

র‍্যাব-১৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকেলে হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু তালেব ও তাঁর মামা সাইফুল সীমান্ত এলাকায় বিশাল একটি বাহিনী গড়ে তুলেছেন। তাঁদের কাছে একে-৪৭ রাইফেলসহ ভারী অস্ত্রশস্ত্র ও বিপুল মাদক মজুত আছে বলে ধারণা করা হয়। কয়েক বছর আগে দিনমজুরের পরিবার থেকে উঠে আসা এ দুজন এখন কোটি কোটি টাকার মালিক।

গ্রেপ্তারকৃত আবু তালেবকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গোবিন্দগঞ্জে ভিজিএফ চাল বিতরণ নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

টেকনাফে র‍্যাবের অভিযানে শীর্ষ মাদককারবারি আবু তালেব

আপডেট সময় : ০১:৩৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫