ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির যশোরে-৪ আসনের এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক সংস্কার করলেন বিএনপি-ছাত্রদল নেতা কর্মীরা নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন ২ ঘণ্টার মধ্যেই চোর শনাক্ত, দৃষ্টি প্রতিবন্ধী ব্যবসায়ীর মালামাল উদ্ধার সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র হামলা, অপহরণ ও নির্যাতন; দোষীদের গ্রেপ্তারের দাবি টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, চালক আটক মনির হোসেন, যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আবু সাঈদ (২৮) নামে এক ভ্যানচালকের। সোমবার বার (২৭ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে৷ শার্শা বাগআঁচড়া গ্রামের জনসেবা ক্লিনিকের সামনে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পূর্বকোটা গ্রামের তাহাজ্জত আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। পুলিশ জানায়, প্রতিদিনের মতো খালি ভ্যান নিয়ে বাগআঁচড়া বাজারের দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি আকিজ সিমেন্ট কোম্পানির ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আবু সাঈদ ভ্যানসহ সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিকে থামিয়ে চালক মাসুদুর রহমানকে আটক ও পরে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার যাওডুবি গ্রামের কালু বেপারীর ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে নাভারণ হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। যশোরে ক্রেতা সেজে অভিযান,প্যাথিডিনসহ ট্রপিক্যাল মেডিকেলের মালিক আটক নরসিংদীতে অবৈধ কারেন্ট ও রিং জালের বিরুদ্ধে মোবাইল কোটে ৭১ হাজার টাকা জরিমানা।

রাতের অন্ধকারে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, র‍্যাবের হাতে ধরা তিন ছিনতাইকারী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক : ‎ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধে র‍্যাব-১১ এর সাঁড়াশি অভিযানে দেশীয় অস্ত্রসহ তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল।

‎র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা হলো— সাইদুল বেপারী (২৭), পিতা মো. শাহআলম, সাং ইস্পাহানী সোনাচারা, থানা বন্দর, জেলা নারায়ণগঞ্জ; মো. সৈকত হোসেন (২৮), পিতা হুমায়ুন কবির, সাং গোদনাইল বার্মাস্ট্যান্ড, থানা সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ; এবং মো. হৃদয় (২০), পিতা মৃত মাসুদ, সাং রহমতগঞ্জ শিববাড়ী, ডাকঘর মোদাফ্ফরগঞ্জ, থানা লাকসাম, জেলা কুমিল্লা।

‎তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি সুইচ গিয়ার ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়। র‍্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃতরা চিটাগাং রোড ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘদিন ধরে সক্রিয় ডাকাত ও ছিনতাই চক্রের সদস্য। মূলহোতা সাইদুল বেপারীর নেতৃত্বে তারা সিএনজি ও অটোরিকশা চালকসহ সাধারণ পথচারীদের ভয়ভীতি দেখিয়ে টাকা ও মূল্যবান মালামাল ছিনিয়ে নিতো।

‎সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে মহাসড়কে ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে খবর প্রকাশের পর র‍্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

‎র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ঢাকার কদমতলী থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‍্যাব-১১ সূত্রে জানা যায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ নানা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনগণের আস্থা অর্জনে র‍্যাবের ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির

রাতের অন্ধকারে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, র‍্যাবের হাতে ধরা তিন ছিনতাইকারী

আপডেট সময় : ১১:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫