ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

টেকনাফে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান: কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক অভিযানে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ সংলগ্ন মেইন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ টিম দুপুর ১টার দিকে অভিযান চালায়। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ইজিবাইকের ভেতর লুকানো অবস্থায় পাওয়া যায় ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা।

তিনি আরও জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ইজিবাইকটি ফেলে দ্রুত পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ইয়াবা ও ইজিবাইক সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানায়, সীমান্তবর্তী এই অঞ্চলে দীর্ঘদিন ধরে একটি চক্র মিয়ানমার থেকে সমুদ্রপথে ইয়াবা পাচার করে দেশের অভ্যন্তরে সরবরাহের চেষ্টা চালিয়ে আসছে। সম্প্রতি ধারাবাহিক অভিযানে কোস্ট গার্ড ও আইনশৃঙ্খলা বাহিনী বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা তৎপর। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, টেকনাফ সীমান্তে কোস্ট গার্ড ও বিজিবির যৌথ নজরদারির কারণে সম্প্রতি ইয়াবা পাচারকারীরা দিশেহারা হয়ে পড়েছে। তবে তারা মাঝেমধ্যে নতুন কৌশলে পাচারের চেষ্টা চালাচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

টেকনাফে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ১১:২০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫