ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির যশোরে-৪ আসনের এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক সংস্কার করলেন বিএনপি-ছাত্রদল নেতা কর্মীরা নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন ২ ঘণ্টার মধ্যেই চোর শনাক্ত, দৃষ্টি প্রতিবন্ধী ব্যবসায়ীর মালামাল উদ্ধার সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র হামলা, অপহরণ ও নির্যাতন; দোষীদের গ্রেপ্তারের দাবি টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

ভোলায় ভূমিহীনদের জমি দখল করলেন বিএনপি নেতা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:১০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি:ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর চন্দ্রপ্রসাদ মৌজার প্রায় ৩০০ একর ভূমিহীনদের বন্দোবস্তীয় চাষাবাদের জমি সন্ত্রাসী বাহিনী দিয়ে দখল করার অভিযোগ পাওয়া গেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। অপরদিকে বুধবার ২৯ অক্টোবর কৃষক ও জমির মালিকরা চাষাবাদ করতে গেলে ওই বিএনপি নেতার ক্যাডার আখতার কানাই এর নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে চর থেকে বেড় করে দিয়েছে সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী। যে কোনো মূল্যে জমির মালিকানা ধরে রাখতে চায় প্রকৃত মালিকরা। এ ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে জমির মালিক, কৃষক ও জমির দখলদারদের মধ্যে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে স্থানীয়রা।

জানা যায়, গত ১৭ বছর আওয়ামী শাসন আমলে ভোলার আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমদের ভাতিজা স্বপন চেয়ারম্যান ভোলার বোরহানউদ্দিন উপজেলার চরকুঞ্জ, চর লতিফ, ভোলা সদর উপজেলার চর বাঘমারা ও চর চন্দ্রপ্রসাদের প্রায় সাড়ে তিন হাজার একর ভূমিহীনদের বন্দোবস্তিয় জমি আওয়ামী সন্ত্রাসী ও ভূমিদস্যু আকতার কানাইয়ের মাধ্যমে চরে লাঠিয়াল বাহিনী দিয়ে জবর দখল করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। ফলে ১৭ বছর ধরেই জমির দখল থেকে বঞ্চিত ছিল জমির মালিকরা।

৫ আগস্টে আওয়ামী সরকারের পতনের পর তোফায়েল আহমদের ভাতিজা স্বপন চেয়ারম্যান সহ সন্ত্রাসী, ভূমিদস্যুরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে ওই জমির প্রকৃত মালিকরা তাদের জমিতে চাষাবাদ শুরু করে।আওয়ামী দখলদাররা পালিয়ে যাওয়ার সুযোগে এবার চরগুলোর উপর চোখ পরে বিএনপির ভূমিদস্যুখ্যাত এক নেতার।

ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া এলাকার ছিদ্দিক ফরাজির ছেলে বিএনপি নেতা জাকির ফরাজি পালিয়ে যাওয়া আওয়ামীলীগের ভূমিদস্যুদের সংগঠিত করে আকতার কানাই এর মাধ্যমে পূনরায় চর চন্দ্রপ্রসাদ সহ ওই চরগুলো দখল করে নেয় তারা।

গত ২৯ অক্টোবর বুধবার জমি চাষাবাদ করতে কৃষক ও মালিকরা চরে গেলে বিএনপি নেতা জাকিরের সন্ত্রাসী লাঠিয়াল বাহিনীর আকতার কানাইয়ের নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী লাঠিয়াল দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালিয়ে ভয়ভীতি দেখিয়ে চর থেকে তাদেরকে তাড়িয়ে দিয়ে ভ্যাকু দিয়ে মাটি কাটা শুরু করে। এর পর্বেও ওই সন্ত্রাসীরা জমি চাষীদের একটি ট্রাকটর ভাংচুর করে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করে। এ দখলবাজীকে কেন্দ্র করে মালিক, কৃষক ও নব্য দখলদারদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে স্থানীয়রা।

এ বিষয়ে জমির মালিক জব্বার গাজি, রাসেল মাঝি, বিকন জমাদার, শাজাহান মৃধা, জলিল মেম্বার, খোকন গাজী, সোহেল ফরাজী, কামাল বেপারী ও মাসুম সরেজমিনে সাংবাদিকদের বলেন, আমরা ২০০১ সালে এই চরের ভোগদখলে ছিলাম। ২০০৪ ও ২০১৩ সালে সরকার আমাদেরকে বন্দোবস্ত দেয়। সেই মালিকানায় আমরা চাষাবাদ করে আসছি। ২০০৯ সালে স্বপন চেয়ারম্যান লাঠিয়াল বাহিনী দিয়ে আমাদের জমি দখল করে নেয়। দীর্ঘ ১৭ বছর পর ৫ আগস্টে স্বপন চেয়ারম্যান ও তার লাঠিয়াল বাহিনী পালিয়ে যাওয়ার পর আমরা চরে এসে চাষাবাদ শুরু করি। কিন্তু বিএনপি নেতা জাকির পালিয়ে যাওয়া আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীদের পুনরায় সংগঠিত করে চরগুলো দঘল করে নেয়। আমরা বাঁধা দিলে জাকির বলে, স্বপন চেয়ারম্যান যেভাবে খেয়েছে আমি সেইভাবেই চর খাইবো। আমরা এর একটি শুষ্টু সমাধান চাই। প্রশাসন যেনো আমাদের কথাগুলো শুনে ব্যবস্থা নেয়, এটাই আমাদের দাবী।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা জাকির ফরাজি বলেন, আমি চর চন্দ্রপ্রসাদে একটি মাছের ঘের করার জন্য মালিকদের কাছ থেকে জমি লিজ নিয়েছি।

এ বিষয়ে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাত মোঃ হাসনাইন পারভেজ বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ আমি পাই নাই। অভিযোগ পেলে বিষয়টি দেখবো।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভোলায় ভূমিহীনদের জমি দখল করলেন বিএনপি নেতা

আপডেট সময় : ০৫:৪৮:১০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫