ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সিংড়ায় গোয়েন্দা তথ্যে অভিযান, ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস  সিংড়ায় পানির সঙ্কট দূর করতে যুবদল নেতার টিউবওয়েল স্থাপন সাবেক বিচারমন্ত্রীকে ২৫ বছরের কারাদণ্ড দিলো দক্ষিণ কোরিয়া ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের গুম-খুন ও গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ করবে এনসিপি মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড: প্রার্থীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান করেছেন এসপি মিজানুর রহমান মুন্সী আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল

রাজনীতিতে যা–ই হোক, ১৩ নভেম্বরই শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা: প্রসিকিউটর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন ঠিক করা হবে আগামী ১৩ নভেম্বর।

রোববার (৯ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, রাজনীতিতে যা–ই হোক, ১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে কোনো উদ্বেগ নেই। এছাড়াও ১৩ নভেম্বর রায় ঘোষণা করা হবে না। ওইদিন কবে রায় ঘোষণা করা হবে সেই দিন ঠিক করা হবে।

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন আসামির বিরুদ্ধে রায় কবে ঘোষণা করা হবে তা ঠিক করার জন্য আগামী ১৩ নভেম্বর দিন ঠিক করে রেখেছেন ট্রাইব্যুনাল।

এদিকে আজ জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ নভেম্বর।

ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে চলে এ সাক্ষ্যগ্রহণ। আজ সাক্ষ্য দেন বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহাসহ ৩ জন।

এর আগে, ২ নভেম্বর ১৩তম দিনে সিআইডির দুই ফরেনসিক বিশেষজ্ঞ, পুলিশ পরিদর্শক রোকনুজ্জামান এবং উপপরিদর্শক শাহেদ জোবায়ের লরেন্স সাক্ষ্য দেন। সাক্ষ্যতে তারা মামলায় উদ্ধার করা আলামতের যাচাই-বাছাইয়ের বর্ণনা তুলে ধরেন। পরে তাদের জেরা করেন পলাতক ৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ও গ্রেপ্তারদের আইনজীবীরা।

এখন পর্যন্ত এ মামলায় মোট ২২ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সকালে মামলার আট আসামির গ্রেপ্তার ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬

রাজনীতিতে যা–ই হোক, ১৩ নভেম্বরই শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা: প্রসিকিউটর

আপডেট সময় : ০৪:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫