ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত আলীকদমে অবৈধ ইটভাটায় সাঁড়াশি অভিযান: ৩ ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান শিশুদের ক্রীড়া বিকাশে আড়াইহাজারে গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক

খুব অভিজ্ঞ না হলে এভাবে গুলি করা সম্ভব নয়: চিকিৎসক আব্দুল আহাদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক, যে অবস্থায় ছিল তা অপরিবর্তিত। সকালে ফের সিটি স্ক্যান করা হয়েছে। সিটি স্ক্যানে দেখেছি, তার ব্রেনের কন্ডিশন অপরিবর্তিত। গুলিতে তার ব্রেনে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রেনের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে আছে।

রবিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ওসমান হাদির শারীরিক অবস্থা জানাতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জিক্যাল বিভাগের চিকিৎসক, অপারেশন টিমের সদস্য এবং এনসিপির ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব চিকিৎসক আব্দুল আহাদ এসব কথা বলেন।

তিনি বলেন, যিনি গুলি চালিয়েছেন তিনি স্পষ্টতই প্রশিক্ষণপ্রাপ্ত। একজন সার্জন হিসেবে আমি বলতে চাই, গুলিটি অত্যন্ত নিখুঁতভাবে করা হয়েছে। ডান পাশ দিয়ে গুলি প্রবেশ করে এমনভাবে ভেদ করেছে, যেখানে মস্তিষ্ক এবং শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে সহায়ক গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, এরপর তা বিপরীত দিক দিয়ে বের হয়েছে। খুব অভিজ্ঞ না হলে এভাবে গুলি করা সম্ভব নয়।

হামলাকারীকে গ্রেপ্তার ও দৃশ্যমান বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আনতেই হবে। তা না হলে জুলাইয়ের পক্ষে থাকা সব শক্তিই মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

খুব অভিজ্ঞ না হলে এভাবে গুলি করা সম্ভব নয়: চিকিৎসক আব্দুল আহাদ

আপডেট সময় : ০৫:১৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫