ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইরানের প্রতিনিধি দল সুইজারল্যান্ডে পৌঁছেছে ডিএসইকে রিয়েল-টাইম সার্ভেইল্যান্স জোরদারের নির্দেশ বিএসইসির রুহুল কবির রিজভীর সঙ্গে এ্যাব নেতাদের সাক্ষাৎ বিকল্প শিক্ষাধারা ও শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়নে সচেতনতা বৃদ্ধিতে আড়াইহাজারে কমিউনিটি ডায়ালগ কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কেবল নিজের পরিবর্তন নয়; রাষ্ট্রকে কী দিতে পারলাম সেটাই মুখ্য বিষয় :ডিসি জাহিদ দায়িত্বে স্বচ্ছতা ও সমন্বয়ের তাগিদ: জেলা উন্নয়ন কমিটির সভায় ডিসি রায়হান কবির ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে কর্মীসভায় আসুদ

হাদির জানাজা পড়াবেন বড় ভাই আবু বকর সিদ্দিক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে। নামাজটি পড়াবেন হাদির বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ওসমান হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই।

এদিকে জানাজায় অংশগ্রহণ করতে আসা হাজারো ছাত্র জনতা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ করেছেন। মানিক মিয়া এভিনিউতে দীর্ঘক্ষণ সারিবদ্ধভাবে অপেক্ষা করার পর সকাল সাড়ে ১০টায় আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেন। এ সময় চীন থেকে আনা ৮টি আর্চওয়ে গেট দিয়ে ছাত্র জনতা দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইরানের প্রতিনিধি দল সুইজারল্যান্ডে পৌঁছেছে

হাদির জানাজা পড়াবেন বড় ভাই আবু বকর সিদ্দিক

আপডেট সময় : ০১:৩৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫