ঢাকা ০৭:২২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএসইকে রিয়েল-টাইম সার্ভেইল্যান্স জোরদারের নির্দেশ বিএসইসির রুহুল কবির রিজভীর সঙ্গে এ্যাব নেতাদের সাক্ষাৎ বিকল্প শিক্ষাধারা ও শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়নে সচেতনতা বৃদ্ধিতে আড়াইহাজারে কমিউনিটি ডায়ালগ কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কেবল নিজের পরিবর্তন নয়; রাষ্ট্রকে কী দিতে পারলাম সেটাই মুখ্য বিষয় :ডিসি জাহিদ দায়িত্বে স্বচ্ছতা ও সমন্বয়ের তাগিদ: জেলা উন্নয়ন কমিটির সভায় ডিসি রায়হান কবির ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে কর্মীসভায় আসুদ পটিয়া প্রেসক্লাব নতুন কমিটিকে আলোর পথিক সামাজিক সংগঠন অভিনন্দন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে রাজধানীতে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার লন্ডন থেকে দেশ ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তারেক রহমানের নিরাপদ আগমন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সব সংস্থাকে সম্পূর্ণ সতর্ক ও সমন্বিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকেও আলাদা নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পর্যাপ্তসংখ্যক গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তারেক রহমানের যাতায়াতের সময় বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। তাঁর বাসভবন ও কার্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মহানগর পুলিশের সোয়াট টিমও প্রস্তুত থাকবে।

ডিএমপি সূত্র জানায়, স্বদেশ প্রত্যাবর্তনের দিন রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাসহ পুরো মহানগর এলাকায় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা কার্যকর থাকবে।

এদিকে তারেক রহমানকে সংবর্ধনা জানাতে রাজধানীতে বড় ধরনের জনসমাগম হতে পারে। জনশৃঙ্খলা বজায় রাখতে বিএনপির পক্ষ থেকে নেতা-কর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তারেক রহমানের নিরাপত্তার সার্বিক দায়িত্বে থাকবেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম। তাঁর নেতৃত্বে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সসহ একাধিক টিম কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করবে।

উল্লেখ্য, প্রায় দেড় যুগ পর আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ডিএসইকে রিয়েল-টাইম সার্ভেইল্যান্স জোরদারের নির্দেশ বিএসইসির

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে রাজধানীতে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা

আপডেট সময় : ০২:৪৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫