ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশন পালংখালী শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন তারুণ্যের বাস্তব ভাবনায় মাহে রামাদান: তাজকিয়ার সেমিনার ও কেন্দ্রীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির টহল ও তল্লাশী জোরদার টেকনাফে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল ছেংগারচর পৌর ভূগর্ভস্থ পানি শোধনাগার উদ্বোধনের ৩ বছরেও কাজে আসছে না পানি শোধনাগার, বঞ্চিত স্থানীয়রা এইচএসসি ফলাফল বিপর্যয়ে মতলব উত্তরের দুই কলেজে পাঠদান স্থগিত কালীগঞ্জের নলতায় আল আমিন ট্রাস্ট মসজিদ কমপ্লেক্স উদ্বোধনী পরামর্শ সভা অনুষ্ঠিত জেসমিনা খানম: সমাজসেবা  থেকে সংসদে যেতে চান

পরীক্ষা বর্জন: আড়াইহাজারে এটিআই শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান 

পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগসহ আট দফা দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন আড়াইহাজারের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)-এর শিক্ষার্থীরা।বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের হাতে স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থী প্রতিনিধিরা।স্মারকলিপিতে শিক্ষার্থীরা দাবি জানান, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই-এর অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আওতায় একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠন, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদ শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ এবং ডিপ্লোমা কৃষিবিদদের জন্য পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করা।এছাড়াও বেসরকারি খাতে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেল নির্ধারণ, উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে যোগদানের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং চালুর দাবিও জানানো হয়।স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শিক্ষার্থী প্রতিনিধি মো. আবু বকর ছিদ্দীক, ইয়াছিন শেখ, সৃজন অধিকারী, ইসরাত জেরিন চৈতি, ফাতেমা সরকার পুষ্প, তাজরিয়ান, আবরার শাহরিয়ার নাবিল, সাদিয়া ইসলাম মুন, সাদিয়া বিনতে কাদির আচল, ফায়রোজ আনিকা, রিজওয়ানা জান্নাত নিসাসহ অন্যান্য শিক্ষার্থীরা।উল্লেখ্য, গত বুধবার (১৭ ডিসেম্বর) থেকে আট দফা দাবিতে ধারাবাহিক আন্দোলন ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন এটিআই শিক্ষার্থীরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কোস্ট ফাউন্ডেশন পালংখালী শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষা বর্জন: আড়াইহাজারে এটিআই শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান 

আপডেট সময় : ০৬:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫