ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে উপহার সামগ্রী বিতরণ যশোর কোতোয়ালি থানায় ওসির দায়িত্বে আসছেন মাসুম খান যশোরে আসছেন নতুন বিচারক, আইনাঙ্গনে স্বস্তি আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত ; সমাজ বিনির্মানে ঐক্যবদ্ধ কাজ করার আহবান সাতকানিয়া উপজেলায় কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও থামছে না অবৈধ মাটিকাটা ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবেন প্রধানমন্ত্রী কলাকান্দা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী সফিকুল ইসলামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল কক্সবাজার জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি নির্বাচিত মুহাম্মদ শাহজাহান যশোর নওয়াপাড়া আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা

যশোরের শার্শা উপজেলায় বিএনপির সহসভাপতির নেতৃত্বে ৬ জনের জামায়াতে যোগদান

যশোরের শার্শার উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন সমীকরণ। উপজেলার নিজামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি জালাল উদ্দীনের নেতৃত্বে ৬ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সোমবার বিকালে উপজেলার গোড়পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে নিজামপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত এক নির্বাচনী জনসভায় এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।জনসভায় ইউনিয়ন বিএনপির সহসভাপতি জালাল উদ্দীন মেম্বারসহ ৬ জন নেতাকর্মী শার্শা আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমানের হাতে ফুল দিয়ে জামায়াতে যোগ দেন।যোগদানের বিষয়ে শার্শা উপজেলা জাময়াতের সেক্রেটারি এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, জামায়াত ইসলামীর প্রতি আস্থা বিশ্বাস ও আগামীতে জামায়াত যে দেশ পরিচালনা করবে এ কারনে দলে দলে জামায়াত ইসলামীতে যোগ দিচ্ছে। নির্বাচনে আগে শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি,ইসলামি আন্দোলন ও অনান্য দল থেকে আরো অনেকে জামায়াতে ইসলামীতে যোগদান করবে। নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম মুঠোফোন জানান,জামায়াতে যোগদানকারী জালাল উদ্দীনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১৫ দিন আগে ইউনিয়ন বিএনপির সহসভাপতি পদ থেকে বহিস্কার করা হয়েছে।#

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে উপহার সামগ্রী বিতরণ

যশোরের শার্শা উপজেলায় বিএনপির সহসভাপতির নেতৃত্বে ৬ জনের জামায়াতে যোগদান

আপডেট সময় : ০৯:৩২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬