ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের উৎসাহ দিতে কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী কাঁচপুর হাইওয়ে পুলিশের চেকপোস্টে মাদকসহ কাভার্ড ভ্যান জব্দ, চালক পলাতক শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা ও বিদেশি সিগারেট উদ্ধার, মামলা দায়ের উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেকনাফে বিদেশি পিস্তল ও গোলাসহ কুখ্যাত সন্ত্রাসী আটক পরিবেশবান্ধব সোনালি আঁশের প্রসারে নারায়ণগঞ্জে ‘বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’ এর শুভ উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী ফতুল্লার কায়েমপুরে ভয়াবহ আগুন ডিসির তদারকিতে এখন নিয়ন্ত্রণে, ঘটনাস্থল পরিদর্শনে ডিসি মোঃ রায়হান কবির আগামী দিনে বিএনপি রাজনীতিতে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবে : বুলবুল মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী বিদেশেও দেশের মুখ উজ্জ্বল করছেন সাংবাদিকরা: রিয়াদে লক্ষ্মীপুর জেলা বিএনপির সংবর্ধনা সভায় বক্তারা

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা ও বিদেশি সিগারেট উদ্ধার, মামলা দায়ের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ফুচকা ও বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ এপ্রিল ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে শ্রীমঙ্গল থানাধীন পৌর এলাকার মৌলভীবাজার রোডস্থ এসএ পরিবহন কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়। সাব-ইন্সপেক্টর মোহাম্মদ ফরমান আলীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—২০টি বস্তায় মোট ১০০০ প্যাকেট ভারতীয় ফুচকা (প্রতি বস্তায় ৫০ প্যাকেট), যার মোট ওজন প্রায় ১০০০ কেজি এবং আনুমানিক মূল্য ২,০০,০০০ টাকা। এছাড়া PATRON ব্র্যান্ডের বিদেশি সিগারেট ৩টি কার্টনে মোট ১৫০ বক্স (৩০,০০০ শলাকা), যার মূল্য প্রায় ৩,০০,০০০ টাকা এবং Mond ব্র্যান্ডের ৯৪ বক্স সিগারেট (১৮,৮০০ শলাকা), যার মূল্য ১,৮৮,০০০ টাকা।

উদ্ধারকৃত আলামতের মোট মূল্য দাঁড়ায় ৬,৮৮,০০০ (ছয় লক্ষ আটাশি হাজার) টাকা।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

তরুণদের উৎসাহ দিতে কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা ও বিদেশি সিগারেট উদ্ধার, মামলা দায়ের

আপডেট সময় : ০৫:৪৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬