ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার উজ্জলের অক্লান্ত প্রচেষ্টায় খাল খননে স্বস্তি ফিরেছে ইসদাইরে, টানা বৃষ্টিতেও নেই জলাবদ্ধতার দুর্ভোগ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে ইউনুস আলী হত্যা রহস্য উদঘাটন, পিবিআই’র জালে দুইজন আটক উৎসবমুখর পরিবেশে: পটিয়ায় সিএনজি সমবায় সমিতির লাইনমেন নির্বাচন সম্পন্ন কক্সবাজারে যুবদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নাটোরের সিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ জন ধানকাটা শ্রমিক আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেরিন ড্রাইভে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল চালক নিহত আশঙ্কাজনক আরও ২

যদি ৬ মাসের মধ্যে স্কুলের শিক্ষার মান ফিরিয়ে আনতে না পারি আমি দায়িত্ব ছেড়ে দিবো – টিপু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু শহরের ঐতিহ্যবাহী আমলাপাড়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিক ভাবে স্কুলের এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহন করেছেন।

এসময় তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের পুরনো ঐতিহ্য রয়েছে। পূর্বে এখানে প্রায় ১৪ শত শিক্ষার্থী ছিল কিন্তু বর্তমানে এখানে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম, ব্লাকবোর্ডগুলোতে ময়লা জমে গেছে। আজকে থেকে আমি স্কুলের এডহক কমিটির সভাপতির দায়িত্ব নিলাম। আগামীতে স্কুলের শিক্ষার মান বৃদ্ধি সহ সার্বিক উন্নয়নের ব্যবস্থা করবো। এজন্য নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা আমি কামনা করছি। যদি আগামী ৬ মাসের মধ্যে এই স্কুলের শিক্ষার মান ফিরিয়ে আনতে না পারি তাহলে আমি দায়িত্ব ছেড়ে দিবো।

দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি প্রতিষ্ঠান প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশগ্রহণ করেন।

নতুন দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি শিক্ষার্থীদের একটি সুন্দর ও সবুজ পরিবেশ নিশ্চিত করাও আমাদের লক্ষ্য।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

যদি ৬ মাসের মধ্যে স্কুলের শিক্ষার মান ফিরিয়ে আনতে না পারি আমি দায়িত্ব ছেড়ে দিবো – টিপু

আপডেট সময় : ০৮:১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬