ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগআঁচড়ায় ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা : ৬ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি জহিরাবাদকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেনের মাদকের ছোবলে দিশেহারা তরুণ সমাজ—লামা বাজারে প্রকাশ্যে বাণিজ্য, ধ্বংসের মুখে সামাজিক ভবিষ্যৎ সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোরের শার্শায় ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, কোদাল হাতে মাটি কাটলেন প্রধানমন্ত্রী চকরিয়ায় বাস থেকে ৩৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ভারতের বিধানসভা নির্বাচন, ৩ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি সিদ্ধিরগঞ্জে ভোজ্য তেলের অবৈধ মজুদ: মোবাইল কোর্টে প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে চাঁদাবাজির মামলার প্রধান আসামী গ্রেপ্তার টেকনাফ উপজেলা প্রেসক্লাব নিয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সভাপতি নুরুল হোসাইনের ব্যাখ্যা

জহিরাবাদকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেনের

উন্নয়ন ও আধুনিক পরিচ্ছন্ন ডিজিটাল ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোবারক হোসেন বেপারী।

মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের জনগনের অধিকার রক্ষায় অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে নির্বাচিত হতে চান মোবারক হোসেন।

তিনি দিনদিন জনপ্রিয় হয়ে উঠছেন। তিনি কাজ করে চলেছেন জন মানুষের কল্যাণে। রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি স্বপ্ন দেখেছেন একটি সুন্দর আধুনিক ইউনিয়ন গড়ার। এলাকায় ঘুরে দেখলে বোঝা যায় তিনি মানুষের কতটা নিকটে।

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে মতলব উত্তর উপজেলার জহিরাবাদ’সহ বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে, যা সময়ের সঙ্গে আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

যারা আলোচনায় আছেন তাদের মধ্যে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ মোবারক হোসেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে মোবারক হোসেন ব্যতিক্রম কিছু করার যোগ্যতা রাখে। নির্বাচনী পরিস্থিতি, দলীয় মনোনয়ন কোন দিকে যায় সেটিই এখন দেখার বিষয়।

স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারগন বলছেন, ইতোমধ্যে তার প্রার্থীতা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে সকল স্তরের ভোটার ও বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন যুবদলের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, আর্থিক ভাবে বিভিন্ন সাহায্য সহযোগিতা, দলের দুর্দিনে মাঠে সক্রিয় থেকে কর্মীদের সংগঠিত করা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং স্থানীয় মানুষের পাশে দাঁড়ানোর কারণে মোবারক হোসেন সকল স্তরের মানুষ মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন।

এ বিষয়ে মোঃ মোবারক হোসেন জানান, সুশাসন প্রতিষ্ঠা, সার্বিক উন্নয়ন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী। তার জন্য নিজ দল ও এলাকা ভোটারগনদের সমর্থন চাই। আর সবাই আমাকে সমর্থন দিলে নির্বাচনে নির্বাচিত হয়ে সবাই কে সাথে নিয়ে সকলের পরামর্শে জহিরাবাদ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে প্রতিষ্ঠিত করতে কাজ করবো।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাগআঁচড়ায় ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা : ৬ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

জহিরাবাদকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেনের

আপডেট সময় : ০৫:১৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬