ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী টেকনাফে শিশুকে অপহরণচেষ্টা, বাধা দিতে গিয়ে বাবাকে মারধর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের চিন্তা করছে সরকার যদি ৬ মাসের মধ্যে স্কুলের শিক্ষার মান ফিরিয়ে আনতে না পারি আমি দায়িত্ব ছেড়ে দিবো – টিপু বাগআঁচড়ায় ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা : ৬ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি জহিরাবাদকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেনের মাদকের ছোবলে দিশেহারা তরুণ সমাজ—লামা বাজারে প্রকাশ্যে বাণিজ্য, ধ্বংসের মুখে সামাজিক ভবিষ্যৎ সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোরের শার্শায় ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, কোদাল হাতে মাটি কাটলেন প্রধানমন্ত্রী চকরিয়ায় বাস থেকে ৩৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

টেকনাফে শিশুকে অপহরণচেষ্টা, বাধা দিতে গিয়ে বাবাকে মারধর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২নং ওয়ার্ডে এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে শিশুটির বাবা ও স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দিনকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৬ এপ্রিল) দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বেলাল উদ্দিনের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছোট মেয়েকে লক্ষ্য করে একদল দুর্বৃত্ত অপহরণের চেষ্টা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বাধা দিলে হামলাকারীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী বেলাল উদ্দিন বলেন, “আমার মেয়েকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করা হয়। আমি বাধা দিলে তারা আমাকে মারধর করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং আইনগত ব্যবস্থা নেব।”

ঘটনার পর হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকাসহ আশপাশে জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে রোববার (২৭ এপ্রিল) বিকেল ৪টায় মৌলভীবাজার স্টেশন এলাকায় স্থানীয় জনসাধারণ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানান। আলী আকবর পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহ বলেন, “এ ধরনের ন্যক্কারজনক ঘটনা সমাজে অস্থিরতা সৃষ্টি করে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনতে হবে।”

গাউসিয়া কমপ্লেক্স মৌলভীবাজারের পরিচালক ইমাম হোসাইন বলেন, “শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি।”

মাওলানা নুরুল আলম ফারুকী বলেন, “এ ধরনের অপরাধ মানবিক ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। সমাজ থেকে এদের নির্মূল করতে হবে।”

জমিরিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা শামসুল হক বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা না হলে এ ধরনের ঘটনা বাড়তে থাকবে। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা প্রয়োজন।”

এলাকাবাসীর অভিযোগ, এ ধরনের ঘটনা জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ না হলে পরিস্থিতির অবনতি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

টেকনাফে শিশুকে অপহরণচেষ্টা, বাধা দিতে গিয়ে বাবাকে মারধর

আপডেট সময় : ১১:০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬