ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল ২৮ জুন যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন খাবে প্রায় ৪ লাখ শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: ডিসি রায়হান কবির এইচএসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে চাপ নয়, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দাও:  ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে সওজের দখলকৃত অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার পেকুয়ার যুবককে লিবিয়া থেকে উদ্ধার, দুই বছর পর দেশে ফেরত পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার’স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বরুড়ার সন্তান শাহজাহান উপসহকারী পরিচালক পদে পদোন্নতি লাভ

টেকনাফে যুবক গুলিবিদ্ধ

মোহাম্মদ রাসেল মির্জা , টেকনাফ প্রতিনিধি: টেকনাফ সদরের সমুদ্র উপকূলীয় এলাকায় শহীদ উল্লাহ (১৯) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। তিনি একই এলাকার সোনা মিয়ার ছেলে। তার পিঠের ডান পাশে গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাজার ছড়ার শেষ প্রান্ত ও বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শহীদ উল্লাহর ভাই শওকত জানান, দোকান থেকে বাড়ি ফেরার পথে বাহারছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নোয়াখালী পাড়া এলাকার বাসিন্দা সৈয়দ আমিন তার ভাইকে গুলি করে পালিয়ে যায়।
তিনি আরও দাবি করেন, সৈয়দ আমিন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

তবে কি কারণে এ হামলা বা গুলির ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

টেকনাফ উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুবন দাস জানান, রাত ১০টা ১০ মিনিটে শহীদ উল্লাহকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার পিঠের ডান পাশে গুলির চিহ্ন পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো. রশিদ মিয়া জানান, স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, নোয়াখালী পাড়া ব্রিজের ওপর বসে থাকা অবস্থায় এক ব্যক্তি পেছন থেকে শহীদ উল্লাহকে গুলি করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফে যুবক গুলিবিদ্ধ

আপডেট সময় : ০১:৫৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬