ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার পেকুয়ার যুবককে লিবিয়া থেকে উদ্ধার, দুই বছর পর দেশে ফেরত পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার’স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বরুড়ার সন্তান শাহজাহান উপসহকারী পরিচালক পদে পদোন্নতি লাভ সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ বালিয়াকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এপ্রিলের সেরা ক্রিকেটারের দৌড়ে নাহিদ রানা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি এখন নাহিদ রানা। গতির ঝড় আর নিয়ন্ত্রিত বোলিংয়ে ইতোমধ্যেই ব্যাটারদের জন্য আতঙ্ক হয়ে ওঠা এই তরুণ এবার পেলেন আন্তর্জাতিক স্বীকৃতির বড় মঞ্চ। এপ্রিল মাসে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির মাসসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই গতিতারকা।

গত মাসের সেরা নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, শ্রীলংকার ইমেশা দুলানি ও ব্রাজিলের লরা কার্দোসা।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে।

গেল মাসে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি ওয়ানডে খেলেছেন রানা। তিন ম্যাচে ১৬ দশমিক ৭৫ গড় ও ওভার প্রতি ৪ দশমিক ৪৬ রান দিয়ে সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট নেন তিনি। দুর্দান্ত বোলিং পারফরমেন্সে সিরিজ সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান রানা।

প্রথম ওয়ানডেতে ৬৫ রানে ১, দ্বিতীয় ম্যাচে ৩২ রানে ৫ উইকেট শিকার করেন রানা। ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে পাঁচ উইকেটের দেখা পান তিনি। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৩৭ রানে ২ উইকেট নেন রানা।

রানার দুর্দান্ত বোলিং পারফরমেন্সের উপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ। এমন বোলিং নৈপুণ্যে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ১৬ ধাপ উন্নতি হয় রানার। ৪৮১ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ে ৪৮তম স্থানে ওঠেন তিনি। এবার মাস সেরা খেলোয়াড় হবার সুযোগ রানার সামনে।

আইসিসি বিশ্বকাপ লিগ টু-তে গত মাসে ব্যাট হাতে দারুণ পারফরমেন্স করেছেন ওমানের অধিনায়ক জতিন্দার। পাঁচ ওয়ানডেতে ২৬৬ রান করেন তিনি। তার ব্যাটিং গড়-৫৩.২০ ও স্ট্রাইক রেট ছিল ১১৫।

গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় অজয়ের। নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে পথচলা শুরু হয় তার। ঐ ম্যাচে ৪ ওভার বল করে ১৬ রান দিয়েও উইকেটের দেখা পাননি তিনি।

এরপর নেপালের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় অজয়ের। বিশ্বকাপ লিগ টু-তে নেপাল ও ওমানের বিপক্ষে চার ম্যাচ খেলে ১১ উইকেট শিকার করেন অজয়। ওমানের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে ৩৫ রানে ৬ উইকেট শিকার করে মাস সেরার দৌড়ে জায়গা করে নেন অজয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার

এপ্রিলের সেরা ক্রিকেটারের দৌড়ে নাহিদ রানা

আপডেট সময় : ০৯:২২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬