ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, কমবে রাতের তাপমাত্রা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পটিয়ার ডুবাই প্রবাসী’র বিকাশ নম্বরে টাকা পাঠানো নামে ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ আসামি গ্রেফতার কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার হলো সরকারি খাস জমি, উচ্ছেদ ২৫ অবৈধ স্থাপনা শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন : গোয়াল ঘরে পুঁতে রাখা মরদেহ উদ্ধার সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ শার্শায় এসএসসি পরীক্ষায় নিজ মেয়েকে সহযোগিতা : প্রধান শিক্ষকসহ দুইজন কারাগারে

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান নারায়ণগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ১ লক্ষ ৬০ হাজার টাকার অনুদান ৩১ জনের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, নারায়ণগঞ্জ সদরের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে বরাদ্দকৃত অনুদানের চেক হস্তান্তর করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, “সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। এই অনুদান সুবিধাভোগীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে অনুদানের অর্থ ব্যবহারের আহ্বান জানাই।”

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান সমাজের অসহায়, দুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ

আপডেট সময় : ১০:৫৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬