ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের শার্শায় ধর্ষণ মামলার আসামি আটক যশোর টাউন হল ময়দানে ‘হলিডে মার্কেট’ উদ্বোধন পটিয়ায় সন্রাসী হামলায় বৃদ্ধ মহিলা পুর্নিমা সরদারসহ আহত ৪: আদালতে ৮ জনের বিরুদ্ধে মামলা বিদেশি মুদ্রা ও জাল সনদসহ রোহিঙ্গা সদস্য তোহা আটক উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ মা-মেয়ে আটক বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ যশোরে র‌্যাবের হাতে মাদকসহ দুইজন আটক প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে শ্লীলতাহানি, যুবক আটক নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি মোঃ রায়হান কবির র‌্যাব-১৫ এর অভিযানে দীর্ঘদিনের পলাতক আব্দুল মাজেদ আটক

বিদেশি মুদ্রা ও জাল সনদসহ রোহিঙ্গা সদস্য তোহা আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিদেশি মুদ্রা, জাল সনদপত্র ও ভুয়া পরিচয়পত্রসহ মোঃ তোহা নামে এক রোহিঙ্গা সদস্যকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার (১৪ মে) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব মোহাম্মদ সিরাজ আমীনের নির্দেশনায় এপিবিএনের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারে এসে লিংক রোড এলাকায় পুরবী বাস থেকে নেমে টেকনাফগামী সী-লাইন বাসে ওঠার সময় তাকে শনাক্ত করে আটক করা হয়। পরে লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১/ইস্টের ডি-৫ ব্লকে তার শেল্টারে তল্লাশি চালানো হয়।

আটক তোহার কাছ থেকে বাংলাদেশি ৫৩ হাজার টাকা, ৩ হাজার ২৫০ সৌদি রিয়াল, ৩ হাজার ৩০০ মালয়েশিয়ান রিংগিত ও ৬০০ মার্কিন ডলার জব্দ করা হয়। এছাড়া তার নামে তৈরি জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জাতীয় সনদ, জন্মসনদ, ব্যাংক চেকের পাতা, মোবাইল ফোন ও নিবন্ধিত সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে এপিবিএন জানতে পারে, তোহা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একটি ভুয়া ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করেন এবং দীর্ঘদিন ধরে নিজেকে বাংলাদেশি নাগরিক পরিচয় দিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, তিনি ক্যাম্প এলাকায় মানিলন্ডারিং, মানবপাচার, ভুয়া পাসপোর্ট তৈরির চক্র এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অর্থায়নের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।

এ ঘটনায় উখিয়া থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(এ)/২৫ডি ধারাসহ দণ্ডবিধির ৪১৯, ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শায় ধর্ষণ মামলার আসামি আটক

বিদেশি মুদ্রা ও জাল সনদসহ রোহিঙ্গা সদস্য তোহা আটক

আপডেট সময় : ১১:৫৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬