ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় কৃষিজমিতে পুকুর খনন বন্ধ ও ৫০ হাজার টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত উখিয়ায় বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার নরসিংদীর শিবপুরে ৮০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই কি উপায় মোস্তফার। লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব সামনে রেখে বারদীতে প্রশাসনের বিশেষ আইন-শৃঙ্খলা সভা পটিয়ায় ঢাকাস্থ পটিয়া সমিতির উদ্যোগে স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন : নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘরের উন্নয়নে ১৯ কোটি টাকার প্রকল্প: এমপি আবুল কালামের উদ্যোগ নারায়ণগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মিলাদ ও দোয়ার আয়োজন শহীদ জিয়া ছিলেন জাতির সংকটে নেতৃত্বের প্রতীক – এনামুল হক এনাম এমপি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করলে প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব : সারোয়ারুল আবেদীন খোকন বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশন কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মিলাদ ও দোয়ার আয়োজন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প, মিলাদ মাহফিল, খাবার বিতরণ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ৩০ মে রাতে নগরীর টানবাজার এলাকায় পদ্মা সিটি প্লাজা-৪ এর তৃতীয় তলায় মহানগর যুবদল নেতা কে এম মাজহারুল ইসলাম জোসের আয়োজনে এ কর্মসূচি পালন করে দলীয় নেতাকর্মীরা।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। উদ্বোধক ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খাঁন টিপু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রাকিবুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান।অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর যুবদল নেতা মো. জুয়েল প্রধান। এ সময় আরও উপস্থিত ছিলেন মো. আমির হোসেন, মো. আক্তারুজ্জামান মৃধাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।স্মরণ সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশ গঠনে তাঁর অবদানের কথা তুলে ধরেন। পরে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিংড়ায় কৃষিজমিতে পুকুর খনন বন্ধ ও ৫০ হাজার টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত

নারায়ণগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মিলাদ ও দোয়ার আয়োজন

আপডেট সময় : ০৭:০৬:২২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬