ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় কৃষিজমিতে পুকুর খনন বন্ধ ও ৫০ হাজার টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত উখিয়ায় বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার নরসিংদীর শিবপুরে ৮০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই কি উপায় মোস্তফার। লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব সামনে রেখে বারদীতে প্রশাসনের বিশেষ আইন-শৃঙ্খলা সভা পটিয়ায় ঢাকাস্থ পটিয়া সমিতির উদ্যোগে স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন : নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘরের উন্নয়নে ১৯ কোটি টাকার প্রকল্প: এমপি আবুল কালামের উদ্যোগ নারায়ণগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মিলাদ ও দোয়ার আয়োজন শহীদ জিয়া ছিলেন জাতির সংকটে নেতৃত্বের প্রতীক – এনামুল হক এনাম এমপি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করলে প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব : সারোয়ারুল আবেদীন খোকন বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশন কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

উখিয়ায় বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজারকক্সবাজারের

উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪০ লাখ টাকা।বিজিবি সূত্রে জানা যায়, রোববার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ সংলগ্ন ক্যারেঙ্গাঘোনা এলাকায় অবস্থান নেয়। এ সময় ৪ থেকে ৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি নন-লেথাল অস্ত্র ব্যবহার করে ফায়ার করলে তারা সঙ্গে থাকা মাদকের চালান ফেলে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়।পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো খাকি রঙের একটি প্যাকেটের ভেতর থেকে নীল রঙের বায়ুরোধী আটটি প্যাকেটে রাখা মোট ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত সুরক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠার পর থেকে সীমান্ত নিরাপত্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিংড়ায় কৃষিজমিতে পুকুর খনন বন্ধ ও ৫০ হাজার টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত

উখিয়ায় বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৭:৫৪:২০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬