ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের সাংবাদিকতা, আইন ও নাগরিক আন্দোলনে মাহবুবুর রহমান মাসুমের অবদানের ৪ দশক নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩ নারায়ণগঞ্জে ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠান উদযাপিত টেকনাফে চাঁদাবাজি ও কুপিয়ে জখম মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেফতার মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন সিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ঘিরে উচ্ছ্বাস : ঢাকায় স্পেন সমর্থক ড. জালাল উদ্দিনের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল ডেঙ্গু প্রতিরোধে জেলা তথ্য অফিসের উদ্যোগ গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সড়ক প্রচার

রোহিঙ্গা ক্যাম্পে অপহৃত উদ্ধার, চকরিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক গ্রেপ্তার র‌্যাব-১৫ এর পৃথক অভিযান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:-কক্সবাজারের টেকনাফ ও চকরিয়ায় পৃথক অভিযান চালিয়ে অপহরণের শিকার এক ব্যক্তিকে উদ্ধার এবং একাধিক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।র‌্যাব জানায়, টেকনাফের হ্নীলা ইউনিয়নের শালবাগান নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় শনিবার (১৮ জুলাই) বিকেলে পরিচালিত এক শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার মো. ইসমাইল (৫১) নামে এক ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা গহীন পাহাড়ে পালিয়ে যায়।জানা যায়, গত ১৫ জুলাই হোয়াইক্যং ইউনিয়নের লালপাহাড় এলাকার বাসিন্দা মো. ইসমাইলকে হ্নীলা ইউপির লেদাপাড়া এলাকা থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় তার বোন সমসু নাহার ১৬ জুলাই টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) গোয়েন্দা নজরদারি জোরদার করে অভিযান শুরু করে এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধার হওয়া ইসমাইল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, অপহরণকারীরা তাকে পাহাড়ে আটকে রেখে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং ওই সময় তার ওপর অমানবিক শারীরিক নির্যাতন চালায়। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।এদিকে, একই দিন সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকায় পৃথক অভিযানে বন আইনের মামলা ও নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি নাছির হোসেন (৪০)-কে গ্রেপ্তার করে র‌্যাব-১৫, সিপিএসসি (কক্সবাজার)।গ্রেপ্তার নাছির হোসেন গর্জনতলী, খুটাখালী এলাকার মৃত গুরা মিয়ার ছেলে। র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চকরিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।র‌্যাব-১৫ জানিয়েছে, অপহরণ, সন্ত্রাস ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের সাংবাদিকতা, আইন ও নাগরিক আন্দোলনে মাহবুবুর রহমান মাসুমের অবদানের ৪ দশক

রোহিঙ্গা ক্যাম্পে অপহৃত উদ্ধার, চকরিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক গ্রেপ্তার র‌্যাব-১৫ এর পৃথক অভিযান

আপডেট সময় : ০২:৩৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬