ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির যশোরে-৪ আসনের এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক সংস্কার করলেন বিএনপি-ছাত্রদল নেতা কর্মীরা নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন ২ ঘণ্টার মধ্যেই চোর শনাক্ত, দৃষ্টি প্রতিবন্ধী ব্যবসায়ীর মালামাল উদ্ধার সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র হামলা, অপহরণ ও নির্যাতন; দোষীদের গ্রেপ্তারের দাবি টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, চালক আটক মনির হোসেন, যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আবু সাঈদ (২৮) নামে এক ভ্যানচালকের। সোমবার বার (২৭ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে৷ শার্শা বাগআঁচড়া গ্রামের জনসেবা ক্লিনিকের সামনে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পূর্বকোটা গ্রামের তাহাজ্জত আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। পুলিশ জানায়, প্রতিদিনের মতো খালি ভ্যান নিয়ে বাগআঁচড়া বাজারের দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি আকিজ সিমেন্ট কোম্পানির ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আবু সাঈদ ভ্যানসহ সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিকে থামিয়ে চালক মাসুদুর রহমানকে আটক ও পরে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার যাওডুবি গ্রামের কালু বেপারীর ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে নাভারণ হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। যশোরে ক্রেতা সেজে অভিযান,প্যাথিডিনসহ ট্রপিক্যাল মেডিকেলের মালিক আটক নরসিংদীতে অবৈধ কারেন্ট ও রিং জালের বিরুদ্ধে মোবাইল কোটে ৭১ হাজার টাকা জরিমানা।

ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ২ ঘণ্টা অবরোধ,ইউএনওর আশ্বাসে প্রত্যাহার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণ ও নিরাপদ সড়কের দাবিতে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করেছেন স্থানীয় হাজার হাজার বাসিন্দারা। নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন এর আশ্বাসের পর তারা অবরোধ প্রত্যাহার করেন। একই সঙ্গে ওই এলাকায় তাৎক্ষণিকভাবে দুইজন ট্রাফিক পুলিশ মোতায়েনের ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার বিকেল ৫টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত চলা অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা

প্রথমে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আন্দোলনকারীদের সঙ্গে কথা বললেও তারা অবরোধ প্রত্যাহার করেননি। পরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। আন্দোলনকারীদের একটি ফুটওভার ব্রিজের দাবি ছিল। দাবিটি পূরণের আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়।এই সময়ে এই জনদুর্ভোগ লাগবে নারায়ণগঞ্জ জেলা তাতী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান উজ্জ্বল জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি টিটুর নির্দেশে তার নিজস্ব নেতাকর্মীদের নিয়ে উপজেলা প্রশাসনের সাথে একসাথে কাজ করে অবরোধ প্রত্যাহার করতে সক্ষম হন। এবং এই অবরোধ প্রত্যাহার করায় জনদুর্ভোগ লাগব হয়।

আন্দোলনকারীদের পক্ষ থেকে একজন বলেন, গত দুই বছর ধরে তারা ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান, জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। কিন্তু কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এবং একের পর এক প্রাণহানির ঘটনায় এলাকাবাসী বাধ্য হয়ে সড়ক অবরোধে নেমেছেন।

তিনি দাবি করেন, গত দুই বছরে এ সড়কে ১০ থেকে ১৫ জনের মৃত্যু হয়েছে। আগামী ৩১ আগস্টের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের সব প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত কাজ শেষ করার দাবি জানান তিনি। পাশাপাশি নিহতদের পরিবারের জন্য রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করারও আহ্বান জানান।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, আন্দোলনকারীদের দাবিকে প্রশাসন যৌক্তিক মনে করে। তিনি জানান, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সঙ্গে আলোচনা করে ৩১ আগস্টের মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হবে। স্টিল ফ্রেমের ফুটওভার ব্রিজ হওয়ায় এটি দ্রুত নির্মাণ সম্ভব এবং চলতি বছরের মধ্যেই চালুর লক্ষ্য রয়েছে।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে। উপজেলা প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা করবে। পাশাপাশি উপজেলা পরিষদ, স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে অতিরিক্ত সহায়তা আনার উদ্যোগ নেওয়া হবে।

ইউএনও জানান, আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ওই এলাকায় দুইজন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবেন। এছাড়া ফুটওভার ব্রিজ নির্মাণের পুরো প্রক্রিয়ায় জেলা প্রশাসন ও সওজের সঙ্গে সমন্বয় করে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ভূমিকা পালন করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির

ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ২ ঘণ্টা অবরোধ,ইউএনওর আশ্বাসে প্রত্যাহার

আপডেট সময় : ০৫:১৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬