ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার রামুতে র‌্যাব-১৫-এর অভিযানে ৩টি দেশীয় বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার গনশুনানিতেই অভিযোগের সমাধানের আশ্বাস ডিসির ফেসবুকে ভাইরাল অপহৃত শিশুর ভিডিও: ৮ এপিবিএনের অভিযানে অপহরণকারী গ্রেপ্তার উখিয়া সীমান্তে ২৪ ঘণ্টায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ নরসিংদীর শিবপুরে মিলন রানীর ঘরের ব্যবস্থা করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন  সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী জামাল আকনের বিরুদ্ধে অপপ্রচার নানা আয়োজনে নারায়ণগঞ্জে উদযাপিত হলো ‘নিউজ টোয়েন্টিফোর’-এর ১১ বছরে পদার্পণ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোল করা ফুটবলার নেইমার জুনিয়র। ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে উত্তর আমেরিকায় পাড়ি জমালেও ফিরতে হয়েছে খালি হাতে। নরওয়ের বিপক্ষে শেষ ১৬-র ম্যাচ হেরে বিদায় নেওয়ার পরই বিশ্বকাপে আর না খেলার কথা জানিয়েছিলেন নেইমার। এবার জাতীয় দল নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন ব্রাজিলের পোস্টার বয়।

গতকাল (মঙ্গলবার) কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারিয়েছে সান্তোস। এরপর মিক্সড জোনো জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন নেইমার। এ সময় ৩৪ বছর বয়সী তারকা বলেন, ‘জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক ভালো মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের রক্ত, জীবন সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না।’

এমন ঘোষণা মূলত ব্রাজিলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার অধ্যায়ে চূড়ান্ত সীলমোহর দিয়ে দিলো। ফলে এখন কেবল নিজের ক্লাব ক্যারিয়ারেই মনোযোগ দিতে পারবেন নেইমার। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে তিনি ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৯ অ্যাসিস্ট করেছেন। এর আগে ২০১০ সালে ১৮ বছর বয়সে জাতীয় দলে অভিষেক হয় তার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে তিনি মেটলাইফ স্টেডিয়ামে প্রথমবার ব্রাজিল সিনিয়র দলের হলুদ জার্সি গায়ে জড়ান। সেখানেই দিয়েছিলেন বিদায়ের ইঙ্গিত।

শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হওয়ার পর নেইমার ব্রাজিলের গ্লোভো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে। এখন সব শেষ। আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখন সব শেষ। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।’

জাতীয় দলের হয়ে নেইমার একমাত্র শিরোপা জিতেছিলেন ২০১৩ সালের কনফেডারেশন্স কাপে। এ ছাড়া ২০১৬ সালের রিও অলিম্পিকে অনূর্ধ্ব–২৩ দলকে নেতৃত্ব দিয়ে জিতেছিলেন স্বর্ণপদক। অপূর্ণ রইলো বিশ্বকাপ জয়ের স্বপ্ন। কিছুদিন আগে তার ২০৩০ বিশ্বকাপ খেলার গুঞ্জন ছড়ালেও, তা যে সত্যি নয় সেটাই প্রমাণ হলো নেইমারের সর্বশেষ মন্তব্যে।

এদিকে, সম্প্রতি চ্যাপেকোয়েন্সের বিপক্ষে সান্তোসের ২-২ সমতায় ম্যাচ শেষে ড্রেসিংরুমে তরুণ সতীর্থদের ভর্ৎসনা করার অভিযোগ ওঠে নেইমারের বিরুদ্ধে। যা নিয়ে তিনি বলেন, ‘এসব সম্পূর্ণ মনগড়া গল্প। ইচ্ছাকৃতভাবে এমন খবর ছড়ানো হচ্ছে। ম্যাচের পর আমি শুধু বলেছিলাম, আমাদের আরও ভালো খেলতে হবে। এভাবে সহজে জয় হাতছাড়া করা যায় না। অধিনায়ক হিসেবে এসব বলা আমার দায়িত্ব। অন্য সতীর্থরাও (লুকাস ভেরিসিমো ও গাবিগোল) একই কথা বলেছিল।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

আপডেট সময় : ০৫:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬