ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু পণ্যবাহী গাড়ি থেকে তেল, চিনি ও রড ডাকাতি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে আটক ৩ শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ইয়াবা ও ট্যাপেন্টাডল ব্যবসার যশোরাঞ্চলে বিশাল বিস্তৃতি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়াই আমাদের অঙ্গীকার: পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী পটিয়ার ভাটিখাইনে কালি বাড়ি সড়কের বেহাল দশা চলাচলের জন দুর্ভোগ চরমে সংস্কারের দাবি এলাকাবাসীর ‎বরুড়ায় মানবসেবা সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক বৃক্ষ বিতরণ পটিয়ার কেলিশহরে রথযাত্রা সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের খিচুড়ি বিতরণ

রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়েছে কেপ ভার্দে। সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা নিশ্চিত করেছে নকআউটের টিকিট। একই দিনে স্পেন উরুগুয়েকে ১-০ গোলে হারানোয় ‘এইচ’ গ্রুপের রানারআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে আফ্রিকার পশ্চিম উপকূলের দ্বীপদেশটি।

হিউস্টনে গোলশূন্য ড্র এবং একই সময়ে স্পেন উরুগুয়েকে ১-০ গোলে হারানোর ফলে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৬৭তম স্থানে থাকা কেপ ভার্দে গ্রুপ ‘এইচ’-এ স্পেনের পর রানার্সআপ হিসেবে শেষ করে।

তিনটি গ্রুপ ম্যাচেই ড্র করা মাত্র পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার এই দ্বীপদেশটি আগামী ৩ জুলাই মিয়ামিতে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে খেলবে। সেটি হবে তাদের অবিশ্বাস্য যাত্রার আরেকটি স্মরণীয় অধ্যায়।

বিশ্বকাপ ইতিহাসে জনসংখ্যার বিচারে তৃতীয় ক্ষুদ্রতম দেশের প্রতিনিধিত্ব করা কেপ ভার্দের খেলোয়াড়রা ম্যাচ শেষে আবেগে কেঁদে ফেলেন। একই দৃশ্য দেখা যায় গ্যালারিতে থাকা অনেক সমর্থকের মধ্যেও।
স্পেন প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে ০-০ গোলে ড্র করলেও শেষ পর্যন্ত সাত পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়। অভিষিক্ত কেপ ভার্দে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকে, আর উরুগুয়ে ও সৌদি আরব দুই পয়েন্ট করে নিয়ে বিদায় নেয়।

ইতিহাস গড়ার হাতছানির সামনে দাঁড়িয়ে কেপ ভার্দের কোচ বাবিস্তা রুর একাদশে পাঁচটি পরিবর্তন আনেন, যার কিছু ছিল বাধ্যতামূলক। তবে তিনি আস্থা রাখেন দলের নায়ক গোলরক্ষক ভোজিনহোর ওপর।

৪০ বছর বয়সী এই গোলরক্ষকই একাই অসাধারণ পারফরম্যান্সে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে কেপ ভার্দেকে ঐতিহাসিক এক পয়েন্ট এনে দিয়েছিলেন, যা ছিল তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ম্যাচ।
আফ্রিকার পশ্চিম উপকূলের এই দ্বীপরাষ্ট্র এরপর দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গেও সাহসী লড়াই করে ২-২ গোলে ড্র করে।

সেই ফলেই শেষ ৩২-এ ওঠার অবিশ্বাস্য সম্ভাবনা নিয়ে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামে কেপ ভার্দে। অন্যদিকে সৌদি আরবও তখনও টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে ছিল।

হিউস্টনে ৩৩তম মিনিটে অভিজ্ঞ ডিফেন্ডার হাসান আল-তামবাকতি চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লে সৌদি আরব বড় ধাক্কা খায়। উইলি সেমেডোর শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। তবে উত্তেজনাপূর্ণ প্রথমার্ধে কোনো দলই তেমন বড় গোলের সুযোগ তৈরি করতে পারেনি।

বিরতির তিন মিনিট পর পোস্টেরকাছ থেকে দারুণ একটি সুযোগ নষ্ট করেন জামিরো মন্টেইরো। এরপর দূরপাল্লার শটে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হন কেভিন পিনা।

শেষ ১৫ মিনিটে উত্তেজনা আরও বেড়ে যায়। জয়ের জন্য মরিয়া সৌদি আরব আক্রমনে ছন্দ খুঁজে পাচ্ছিল না।

৭৫তম মিনিটে গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়েসিস দুর্দান্ত এক সেভ কওে লারোস ডুরাটেকে গোলবঞ্চিত করেন এবং সৌদি আরবকে ম্যাচে টিকিয়ে রাখেন।

ড্র-ই যথেষ্ট ছিল কেপ ভার্দের জন্য। তবে ম্যাচের শেষ মুহূর্তগুলোতে তারাই গোল করার বেশি সম্ভাবনা তৈরি করেছিল এবং শেষ পর্যন্ত কাঙ্খিত এক পয়েন্ট নিয়েই ইতিহাস গড়ে নকআউট পর্ব নিশ্চিত করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

আপডেট সময় : ০২:২৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬