ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির টেকনাফে ২৫ সিমসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার, এক মাসের কারাদণ্ড সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে নিহত পরিবহন শ্রমিক সোনারগাঁও থানা পুলিশ তৎপর বিভিন্ন অপরাধে গ্রেফতার-২৪ মিথ্যাচারের শিকার প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সচেতন নাগরিক,র ক্ষোভ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

নরসিংদীর শিবপুরে উপজেলা নির্বাহী অফিসার ময়লার ভাগাড়ে করলেন ফুলের বাগান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন, নরসিংদীঃ নরসিংদীর শিবপুরে কয়েক বছর যাবত যেখানে ছিল পৌরসভার ময়লা,আবর্জনার স্তূপ, দুর্গন্ধ আর জনদুর্ভোগ সেই স্থানটিই এখন পরিণত হয়েছে ফুল,ফল ও ঔষধি গাছ রোপনের মাধ্যমে আকর্ষণীয় রাস্তার বাগান। এমন ব্যতিক্রমী উদ্যোগে বদলে গেছে নরসিংদীর শিবপুর বানিয়াদি ডিসি রোডের মোড়ের চিত্র। দীর্ঘ বছর ধরে ওই এলাকা ও পথচারীদের জন্য ছিল ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন ।

স্থানীয় বাসিন্দা, পথচারী এবং স্কুল,কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী, পরিবহনে চলাচল ও ছিল ভীষণ অতিষ্ট। জনবসতি এলাকার গুরুত্বপূর্ণ দুইটি সড়কের দুই পাশে ফেলানো ময়লার ভাগাড় থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি সৃষ্টি হয়েছিল জনস্বাস্থ্য জন্য চলাচলের নানা সমস্যা। দীর্ঘ বছরের এই ভোগান্তি থেকে মুক্তি জন্য সর্বস্তরের জনসাধারণের ছিল জোর দাবি। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর উদ্যোগে অবশেষে সেই ময়লার ভাগাড় পরিস্কার করে সেখানে লাগানো হয়েছে ফুল,ফল ও ঔষধি গাছের চারা। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন ও সাবেক পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু,আব্দুর রহিম যৌথ ভাবে বাস্তবায়িত এই উদ্যোগটি ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সরেজমিনে দেখা যায়, যেখানে আগে ময়লা,আবর্জনার স্তূপ পড়ে থাকত,সেখানে এখন শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের ফুল, ফল ও ঔষধি গাছ । ময়লার দুর্গন্ধের পরিবর্তে এখন ওই স্থানটি হয়ে উঠেছে পর্যটকদের মতো সৌন্দর্য ও আকর্ষণীয় পরিবেশবান্ধবতার রাস্তা।

শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন দীর্ঘদিনের জনদুর্ভোগের বিষয়গুলো গুরুত্ব দিয়ে শুনেন এবং বাস্তবায়ন করেন। বানিয়াদি ডিসি রোডের এই ময়লার ভাগাড় অপসারণ ও বাগান তৈরির উদ্যোগ জনবান্ধব ও প্রশাসনিক কর্মকাণ্ডের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

একজন সরকারি অফিসার ইচ্ছা আন্তরিকতা,দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি থাকলে একটি এলাকার চিত্র কতটা বদলে দেওয়া সম্ভব তারই বাস্তব উদাহরণ। ময়লার ভাগাড়কে বাগানে রূপান্তরের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয়দের মধ্যে পরিচ্ছন্নতার সচেতনতা তৈরি করতে পারেন। এলাকাবাসীর প্রত্যাশা,বাগানটির নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করা হলে ভবিষ্যতে এটি শিবপুরের জন্য পর্যটক স্থান লাভ করিতে পারে। শিবপুরে ইউএনও ফারজানা ইয়াসমিন এর এই উদ্যোগ বলে দেয়,সদিচ্ছা ও আন্তরিক নেতৃত্ব থাকলে একটি ছোট উদ্যোগও বদলে দিতে পারে পুরো এলাকার চিত্র।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির

নরসিংদীর শিবপুরে উপজেলা নির্বাহী অফিসার ময়লার ভাগাড়ে করলেন ফুলের বাগান

আপডেট সময় : ০৭:৫৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬