ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদগাঁওয়ে আলোচিত ডাকাতির ঘটনায় আটক ১ লুন্ঠিত নগদ টাকা ও ব্যবহৃত দা উদ্ধার যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয়দানকারী মাসুদ ও লাবনী আটক বরুড়ায় চক্ষু চিকিৎসা শিবিরে ৫০০ রোগী, অপারেশনের জন্য নির্বাচিত ৭০ জন দুই বছর পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশী টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, ব্যাটারি উদ্ধার বরুড়ায় দস্যুতার মামলায় বাদী-সাক্ষী নির্ধারণ নিয়ে প্রশ্ন, অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার পুলিশের জাতীয় নিরাপদ সড়ক দিবসে কুমিল্লায় র‍্যালি ও সমাবেশ শার্শা ও বেনাপোলে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ একজন গ্রেফতার, পালিয়েছে আরও দুজন

যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয়দানকারী মাসুদ ও লাবনী আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধি: যশোরে আইনজীবী সহকারী পরিচয়দানকারী মাসুদ রানা ও লাবনী আক্তার ইয়াসমিন নামে এক নারীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গত ২২ অক্টোবর সন্ধ্যায় শহরের জজ কোর্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক মাসুদ রানা যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামের সরদারপাড়ার মৃত আবুল কাসেমের ছেলে। অপর আটক ব্যক্তি লাবনী আক্তার ইয়াসমিন যশোর শহরের বেজপাড়া আজিমাবাদ কলোনির সাদ্দাম হোসেন জিতুর স্ত্রী।

ডিবি পুলিশের এসআই কামাল হোসেন জানান, আটক দুজন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে গোপন সূত্রে তথ্য পাওয়া যায়। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের বাদশা ফয়সাল ইনস্টিটিউটের পশ্চিম পাশে তারা ইয়াবা বিক্রি করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আটক মাসুদ রানার বিরুদ্ধে এর আগেও মাদক কারবারের অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদগাঁওয়ে আলোচিত ডাকাতির ঘটনায় আটক ১ লুন্ঠিত নগদ টাকা ও ব্যবহৃত দা উদ্ধার

যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয়দানকারী মাসুদ ও লাবনী আটক

আপডেট সময় : ০৯:১৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬