ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যশোরে দুই মাদক কারবারি আটক কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

চিরিরবন্দরে ২৪ এর আন্দোলনের গ্রাফিতির ওপর জয় বাংলা লেখায় ক্ষোভে ফুঁসছে ছাত্র জনতা

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের স্মরণে বিভিন্ন দেয়ালে অঙ্কন করা গ্রাফিতির ওপর জয় বাংলা ও ছাত্রলীগ স্লোগান লিখে দেয়া হয়েছে।
এনিয়ে উপজেলায় ছাত্র জনতার মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। চলছে নানা গুঞ্জন ও আলোচনা।
গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে চিরিরবন্দর রেলওয়ে স্টেশন প্লাটফর্মের দেয়ালে এ চিত্র দেখে ধারণা করা হচ্ছে গত ২৯ জানুয়ারি বুধবার দিবাগত রাতের কোনো এক সময় এসব লেখা হয়েছে।
গ্রাফিতি অঙ্কনে মুখ্য ভূমিকা পালনকারী সোহেল সাজ্জাদ ও মনিরুজ্জামান মনিরসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, রাতে অপশক্তিরা গ্রাফিতিগুলো নষ্ট করেছে।
গ্রাফিতিগুলোর ওপর জয় বাংলা ও ছাত্রলীগ স্লোগান লিখে দিয়েছে। মহামান্য হাইকোর্ট জয় বাংলা স্লোগান স্থগিত করেছে। এটা তো আমাদের বিষয় না। তারা কেন আমাদের গ্রাফিতিগুলো নষ্ট করল? শিক্ষার্থীরা আরও জানায়, ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার বিভিন্ন স্থানের বিভিন্ন দেয়ালে এসব প্রতিবাদী চিত্র অঙ্কন করা হয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী বিরোধীতার পাশাপাশি এসব গ্রাফিতিতে দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা বহন করে।
স্থানীয়রা বলেন, তারা গ্রাফিতির ওপর জয় বাংলা ও ছাত্রলীগ না লিখে অন্য কোথাও লিখতে পারতো। কেন তারা আমাদের চেতনার ওপর আঘাত করছে? এ কাজ যারা করেছে, তারা জুলাই বিপ্লবের চেতনা অন্তরে ধারণ করেনা-এটা তারই প্রমাণ বহন করে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, রাতের আঁধারে গোপনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা দেয়ালে অঙ্কিত গ্রাফিতির ওপর জয় বাংলা লিখেছে। তারা জয় বাংলা কায়েম করার চেষ্টা করছে। ৫ই আগস্টে স্বৈরাচার-ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের পর তারা ছাত্রলীগের কাঁধে ভর করে নতুন নতুন ষড়যন্ত্র তৈরির অপচেষ্টা করছে।
গ্রাফিতির উপর জয় বাংলা ও ছাত্রলীগের স্লোগান লেখানোর প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়ার নেতৃত্বে উপজেলা বিএনপিসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ গত ৩১ জানুয়ারী শুক্রবার রাতে একটি বিক্ষোভ মিছিল করেন। অতপর স্টেশন চত্তর সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন। সমাবেশে নেতৃবৃন্দ গ্রাফিতি নষ্ট কারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

চিরিরবন্দরে ২৪ এর আন্দোলনের গ্রাফিতির ওপর জয় বাংলা লেখায় ক্ষোভে ফুঁসছে ছাত্র জনতা

আপডেট সময় : ০৯:৩৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫