ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২ বরুড়া বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান: ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থার দাবি নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তি দাবি পাহাড়ি মাটিতে আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের চটপটির ব্যবসার আড়ালে ইয়াবা বাণিজ্যের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী যশোরে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের গণপদত্যাগ আজ শনিবার যশোর সফরে আসছেন বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়া এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধন পটিয়ার ফল উৎসব জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৩, উদ্ধার দেশীয় মদ, গাঁজা ও ইয়াবা

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে এক দিনে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক তিনটি অভিযানে উদ্ধার করা হয়েছে ২০ লিটার দেশীয় চোলাই মদ, ১ কেজি গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট। শনিবার (২১ জুন) ভোর থেকে দুপুর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার হওয়া মাদককারবারিরা হলেন—
১. মোঃ বিল্লাল হোসেন (৩৫), পিতা: মৃত নুরুল ইসলাম, সাং: আদর্শ নগর, সিদ্ধিরগঞ্জ।
২. জুয়েল (৩৫), পিতা: ওমর ফারুক, সাং: মিজমিজি চৌধুরীপাড়া, সিদ্ধিরগঞ্জ।
৩. রনি ভূঁইয়া (৩৬), পিতা: বাদশা ভূঁইয়া, সাং: লন্ডন মার্কেট ভূঁইয়া বাড়ি, সানারপাড়, সিদ্ধিরগঞ্জ।
প্রথম অভিযানটি পরিচালিত হয় শনিবার দুপুরে আদর্শ নগর জামে মসজিদ এলাকার পাকা রাস্তায়। সেখানে এসআই মোঃ ওয়ালি উল্লাহ, এসআই ওয়াসিম আকরাম ও এসআই মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মোঃ বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেন।
দ্বিতীয় অভিযানে, শনিবার ভোর ৪টার দিকে মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় চোলাই মদসহ জুয়েলকে আটক করেন এসআই মাসুম বিল্লাহ, এসআই গৌরাঙ্গ মন্ডল ও আমিরুল ইসলাম।
এরপর সকাল ৭টার দিকে তৃতীয় অভিযানে এএসআই মোঃ বজলুর রহমান, গৌরাঙ্গ মন্ডল ও আমিরুল ইসলামের যৌথ অভিযানে সানারপাড় লন্ডন মার্কেট এলাকার ভূঁইয়া বাড়ি থেকে এক কেজি গাঁজাসহ রনি ভূঁইয়াকে গ্রেফতার করা হয়।
তিনটি অভিযানে পৃথকভাবে তিনটি মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ শাহীনুর আলম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। এলাকাবাসীর সহযোগিতা পেলে মাদক নির্মূল আরও সহজ হবে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৩, উদ্ধার দেশীয় মদ, গাঁজা ও ইয়াবা

আপডেট সময় : ০৯:২৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫