ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ইনজুরি সত্তেও কানাডার বিশ্বকাপ দলে আলফোনসো ডেভিস বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন! শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত ডিসির তদারকিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ শিল্পাঞ্চলে বিরাজ করছে স্বস্তি সিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজি ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন মৌলভীবাজারে নবজাতককে কৌশলে কেনার চেষ্টা — জন্মের আগেই লেনদেনের অভিযোগ, বিপদে মা ও অবুঝ শিশু পটিয়ায় বাস-লেগুনা সংঘর্ষ নিহতের বেড়ে ৪ আহত ৩০

যাত্রী বেশি ইয়াবাসহ চোরাকারবাড়ী আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ যাত্রীবেশে ইয়াবা পাচারের সময় ২ হাজার ৬৮০ পিস ইয়াবাসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে শীলখালী অস্থায়ী চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সাম্পান পরিবহনের মিনি বাসে তল্লাশির সময় সন্দেহভাজন এক যাত্রীর স্কুল ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটককৃত মো. ইয়াছিন (৩১), দমদমিয়া এলাকার বাসিন্দা।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। প্রতিকূল পরিস্থিতিতেও নিয়মিত অভিযান চলছে, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজিবি সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ মার্চ থেকে ২৬ আগস্ট পর্যন্ত উখিয়া ব্যাটালিয়নের অভিযানে ১ লাখ ৭৬ হাজারের বেশি ইয়াবা, বিপুল পরিমাণ গাঁজা, বিয়ার এবং দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

আটককৃত আসামি ও জব্দ ইয়াবা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

যাত্রী বেশি ইয়াবাসহ চোরাকারবাড়ী আটক

আপডেট সময় : ০৯:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫